Ajker Patrika

আগামীকাল প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন, তথ্যটি সঠিক নয়: প্রেস উইং

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৯ মার্চ ২০২৬, ১৮: ৫৪
আগামীকাল প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন, তথ্যটি সঠিক নয়: প্রেস উইং

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শুক্রবার (২০ মার্চ) জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যটি সঠিক নয় বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা প্রেস উইং।

প্রেস উইং থেকে জানানো হয়েছে, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন, এই তথ্যটি সঠিক নয়।’

প্রসঙ্গত, আগামীকাল পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হওয়ার সম্ভাবনা থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে যে, প্রধানমন্ত্রী বিশেষ ভাষণ দেবেন। তবে প্রেস উইং নিশ্চিত করেছে, আগামীকাল প্রধানমন্ত্রীর এ ধরনের কোনো নির্ধারিত কর্মসূচি নেই।

সাধারণত প্রধানমন্ত্রীর যেকোনো গুরুত্বপূর্ণ ঘোষণা বা ভাষণ কেবলমাত্র রাষ্ট্রীয় গণমাধ্যম এবং প্রেস উইংয়ের মাধ্যমেই জানানো হয়। তাই যেকোনো তথ্যের সত্যতা যাচাই না করে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীকে অনুরোধ জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খুলনায় ঘরে ঢুকে পরিবারের ৪ সদস্যকে গুলি

বাবা বুড়িগঙ্গায় নিখোঁজ, স্ত্রী হাসপাতালে, নিথর দেহে বাড়িতে ফিরলেন সোহেল

আমিরাতের কাছে যুদ্ধের ক্ষতিপূরণ দাবি ইরানের, জাতিসংঘকে চিঠি

রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

চট্টগ্রামের টেরিবাজারে অগ্নিকাণ্ড, ২ জনের প্রাণহানি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত