
অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে। আজ শনিবার দেশের বাইরে যাওয়ার সময় তাঁকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ।
জানা গেছে, আজ থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল সুবর্ণা মুস্তাফার। সে জন্য সকালে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন। পরে তাঁকে সেখান থেকে ফেরত পাঠানো হয়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র জানায়, গোয়েন্দা সংস্থার কিছু অবজারভেশন ও আপত্তি থাকায় তাঁকে দেশের বাইরে যেতে দেয়নি ইমিগ্রেশন পুলিশ। তবে তাঁকে আটক করা হয়নি।
সুবর্ণা মুস্তাফা ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংরক্ষিত মহিলা আসন-৪-এ আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে সংরক্ষিত নারী আসনের মনোনীত এমপি হন তিনি। অভিনয়ে বিশেষ অবদান রাখার জন্য ২০১৯ সালে একুশে পদকে ভূষিত হন সুবর্ণা মুস্তাফা।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
১০ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
১০ ঘণ্টা আগে