
নববর্ষ উদ্যাপনে আতশবাজি, পটকা ও উচ্চশব্দ যন্ত্রে গান বাজানোয় অতিষ্ঠ হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ এক রাতেই ৯৭১টি অভিযোগ এসেছে। ভুক্তভোগীরা ফোন কলের মাধ্যমে এসব অভিযোগ করেছেন বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবার গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।
থার্টি ফার্স্ট নাইটের রাত ১২টার মধ্যেই এমন অভিযোগ এসেছে ৫২৬টি। এ ছাড়া পয়লা জানুয়ারি দুপুর ১২টা পর্যন্ত এই অভিযোগ দাঁড়িয়েছে ৯৭১টিতে।
আনোয়ার সাত্তার বলেন, উচ্চ স্বরে লাউডস্পিকারে গানবাজনা ও শব্দদূষণসংক্রান্ত সারা দেশে ৯৭১টি কলের বিপরীতে শুধু ঢাকা মহানগর এলাকাতেই ২৩৭টি অভিযোগের ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানার পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে উচ্চ স্বরে লাউডস্পিকারে গানবাজনা বন্ধ করে শব্দদূষণসংক্রান্ত অভিযোগগুলো নিষ্পত্তি করে।
আছে অগ্নিকাণ্ডের ঘটনা
রোববার রাত ২টায় রাজধানীর ধানমন্ডি ১৫ নম্বর সড়কের ১৩ নম্বর বাড়ি থেকে একজন অভিযোগকারী তাঁর পাশের বাড়ির সীমানা দেয়ালের ওপরে প্লাস্টিক শিটের ওপর ফানুস পড়ে আগুন লেগে গেছে বলে জানান। তবে এ ঘটনায় জাতীয় জরুরি সেবা থেকে তথ্য পেয়ে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই স্থানীয়দের তৎপরতায় আগুন নিভিয়ে ফেলা হয়।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৪ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৪ ঘণ্টা আগে