ঘন সবুজে ঘেরা পাহাড়ের কোল বেয়ে জলরাশির নেমে আসা দেখা বেশ রোমাঞ্চকর। আমাদের দেশেও রয়েছে অসংখ্য ঝরনা। বর্ষাকালে এগুলো হয়ে ওঠে আরও প্রাণবন্ত। ঝরনা দেখার সবচেয়ে ভালো সময় জুলাই থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি। এ সময় ভ্রমণের জন্য তাই পছন্দের তালিকায় রাখতে পারেন মনোমুগ্ধকর ৫টি ঝরনা।
খৈয়াছড়া ঝরনা
চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত খৈয়াছড়া ঝরনা দেশের অনন্য প্রাকৃতিক বৈচিত্র্যের মধ্যে অন্যতম। এটি দেখতে গেলে নদী ভ্রমণের আনন্দও উপভোগ করা যাবে।
মাধবকুণ্ড ঝরনা
দেশের বিখ্যাত ঝরনাগুলোর মধ্যে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মাধবকুণ্ড অন্যতম। প্রায় ১৬২ ফুট উঁচু থেকে এখানে মাটিতে নেমে আসে পানির ধারা। শুধু সৌন্দর্যই নয়, এটি পানির অন্যতম উৎসও বটে।
রিছাং ঝরনা
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার শাপমারা গ্রামের পাহাড়ি ঝরনা রিছাং। এর চূড়া প্রায় ১০০ ফুট। সেই উচ্চতা থেকে পানি পাথরের ওপর আছড়ে পড়ার শব্দ মন্ত্রমুগ্ধ করে রাখে দর্শনার্থীদের।
নাফাখুম ঝরনা
বান্দরবান জেলা শহর থেকে ৭৯ কিলোমিটার দূরে থানচি উপজেলার দক্ষিণে রেমাক্রি ইউনিয়নে নাফাখুম ঝরনার অবস্থান।
তিনাপ সাইতার জলপ্রপাত
লোকালয় থেকে বেশ খানিকটা দূরে বান্দরবানের রুমা উপজেলার রোয়াংছড়িতে পাইন্দু খালে অবস্থিত তিনাপ সাইতার জলপ্রপাত। তবে এখানে যেতে হলে নিতে হবে কর্তৃপক্ষের অনুমতি। রংধনুর খেলা দেখতে বেরিয়ে পড়তে পারেন বান্দরবানের এই
ঝরনার উদ্দেশ্যে।

জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও।
৪ ঘণ্টা আগে
আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
৫ ঘণ্টা আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
৬ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৬ ঘণ্টা আগে