মুজিবনগর কমপ্লেক্স
মেহেরপুর শহর থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে মুজিবনগর আমবাগান। মাইক্রোবাস, অটোরিকশা, মোটরসাইকেলযোগে যাওয়া যায় সেখানে। মুজিবনগর কমপ্লেক্সে প্রবেশের পর দেখা মিলবে সারি সারি আমগাছ। সে বাগানে রয়েছে ১ হাজার ২৮১টি আমগাছ। এ বাগানের মধ্য দিয়ে কিছু দূর এগোতেই দেখা মিলবে স্মৃতিসৌধ। এখানে লাল রঙে চিহ্নিত জায়গাটিতে শপথ নিয়েছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। এখানেই বাংলাদেশের প্রথম সরকারকে গার্ড অব অনার দেওয়া হয়েছিল। এ স্মৃতিসৌধের পাশেই আছে বেশ কিছু ভাস্কর্য। সেগুলোতে ধরা আছে বাংলাদেশের বিভিন্ন ইতিহাস। এ কমপ্লেক্সে দেখা মিলবে দেশের বড় মানচিত্রটির। এতে ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পুরো মুক্তিযুদ্ধ।
স্বাধীনতা সড়কে
মানচিত্র দেখা শেষ করে রিকশাভ্যানযোগে যেতে পারেন স্বাধীনতা সড়কে। এ সড়ক দিয়েই ভারতের হৃদয়পুর হয়ে আমাদের জাতীয় নেতারা এসেছিলেন মুজিবনগরের আমবাগানে। শপথ শেষে এ পথ দিয়েই ফিরেছিলেন ভারতে।
আমঝুপি নীলকুঠি
নীল বিদ্রোহের জন্য বিখ্যাত আমঝুপি নীলকুঠি। মুজিবনগর কমপ্লেক্স থেকে এর দূরত্ব ২০ কিলোমিটার। এখানে আছে ব্রিটিশদের তৈরি নীলকুঠি, নীলগাছসহ বেশ কিছু নিদর্শন। এর পাশ দিয়ে বয়ে গেছে কাজলা নদী।
নীলকুঠিতে ঢুকতে জনপ্রতি ১০ টাকার টিকিট কাটতে হবে। এখানে আছে নাচঘর, সাজঘর, ফায়ার প্লেসসহ ইউরোপীয় বিভিন্ন নিদর্শন। রয়েছে একটি মৃত্যুকূপ। আর কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একটি অভিশপ্ত নীলগাছ।
কুঠিবাড়ির পাশেই এখনো রয়েছে কাছারিবাড়ি। ইংরেজরা এই কাছারিবাড়ি থেকে খাজনা আদায় থেকে শুরু করে নানা ব্যবসা পরিচালনা করত।
কুঠিবাড়ির পাশেই আছে বেশ কিছু ধ্বংসাবশেষ। এখানে পাওয়া গেছে মোগল আমলের কিছু নিদর্শন।
ভাটপাড়া কুঠিবাড়ি
আমঝুপি কুঠিবাড়ি থেকে ৯ কিলোমিটার দূরে গাংনী উপজেলায় আছে ভাটপাড়া কুঠিবাড়ি। এটিও নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত জায়গা। সেখানে তৈরি করা হয়েছে ডিসি ইকোপার্ক। শিশুদের বিনোদনের জন্য রয়েছে বেশ কিছু রাইড।
স্বামী নিগমানন্দের আশ্রম
ভাটাপাড়া কুঠিবাড়ি থেকে ৮ কিলোমিটার দূরে কুতুবপুর গ্রামে আছে স্বামী নিগমানন্দের আশ্রম। তাঁর আসল নাম নলিনীকান্ত চট্টোপাধ্যায়। সন্ন্যাস নেওয়ার পর তিনি পরিচিত হন স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস নামে। জ্ঞাতিসূত্রে নলিনীকান্ত ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাইয়ের ছেলে।
যেভাবে যাবেন
দেশের যেকোনো জায়গা থেকেই যাওয়া যাবে মেহেরপুর। উত্তরবঙ্গ থেকে পাবনা ও কুষ্টিয়া দিয়ে যাওয়া যায় মেহেরপুর। সিলেট-চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে যেতে হবে মেহেরপুর। ঢাকা থেকে মেহেরপুর যাওয়া যায় বাসে। এসি ও নন-এসি যেকোনো বাসেই যাওয়া যাবে। এ ছাড়া ব্যক্তিগত ও ভাড়ার গাড়িতেও যাওয়া যাবে মেহেরপুর।

বয়স চল্লিশের কোটা পার হতেই আয়নার সামনে দাঁড়ালে অনেকের মন খারাপ হয়ে যায়। বলিরেখা, চোখের নিচে কালো ছোপ কিংবা ত্বকের টানটান ভাব কমে যাওয়া— এসবই বার্ধক্যের স্বাভাবিক লক্ষণ। তবে বেশি যে সমস্যা ভোগায়, তা হলো ত্বকের অতিরিক্ত রুক্ষতা ও খসখসে ভাব। শুধু দামি ক্রিম মেখে এই সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ, বয়স...
১৩ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে আমাদের শরীরের বয়স বাড়বে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু অনেক সময় দেখা যায়, প্রকৃত বয়সের তুলনায় শরীরে বার্ধক্যের ছাপ পড়ে যায় অনেক আগে। একেই বলা হয় অকালবার্ধক্য। শরীরের স্বাভাবিক বয়স বৃদ্ধির প্রক্রিয়াগুলো সময়ের আগে দৃশ্যমান হলে তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বার্ধক্য অনিবার্য হলেও...
১৪ ঘণ্টা আগে
ইফতারে তেলে ভাজা বা বেশি মসলায় রান্না করা খাবার খাওয়া স্বাস্থ্যকর নয়। স্বাস্থ্যকর ইফতারিতে কী রাখা যায়, তাই ভাবছেন কি? অত চিন্তা না করে রাখতে পারেন রঙিন ফলের সালাদ। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। এই রেসিপি যেমন স্বাস্থ্যকর, তেমনি সুস্বাদু...
১৯ ঘণ্টা আগে
সঠিক পরিকল্পনা, পুষ্টিকর খাবার এবং সহকর্মীদের প্রতি সহানুভূতিশীল আচরণই পারে আপনার কর্মজীবনকে রমজানেও আনন্দময় ও চাপমুক্ত রাখতে। খাদ্যাভ্যাস এবং ঘুমের রুটিন বদলে যাওয়ায় অনেক সময় ক্লান্তি ও অবসাদ ভর করে। কিন্তু মনে রাখবেন, রোজা রেখে কাজ করা মানেই কর্মদক্ষতা কমিয়ে দেওয়া নয়। সঠিক পরিকল্পনা ও মানসিক...
২১ ঘণ্টা আগে