বিশ্ব পর্যটনশিল্পের অন্যতম আয়োজন স্কিফট গ্লোবাল ফোরাম ইস্টের চতুর্থ আসর এবার বসবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। ভ্রমণ প্ল্যাটফর্ম স্কিফটের সঙ্গে এটি যৌথভাবে আয়োজন করছে আবুধাবির সংস্কৃতি ও পর্যটন বিভাগ। এটি অনুষ্ঠিত হবে চলতি মাসের ২৯ ও ৩০ তারিখ।
কেন আবুধাবি
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি এখন আর শুধু তেলনির্ভর অর্থনীতির শহর নয়, এটি এখন আন্তর্জাতিক পর্যটনের অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসে আবুধাবি বিমানবন্দরে যাত্রী সংখ্যা বেড়েছে ১৩ শতাংশ। এটি বৈশ্বিক পর্যটনের জন্য আশাব্যঞ্জক সংকেত। আয়োজকেরা জানান, এই ফোরাম শুধু সম্মেলন নয়, এটি এমন এক মঞ্চ, যেখানে সরকার, সিইও, উদ্যোক্তা, নির্মাতা ও স্থানীয় সম্প্রদায় একসঙ্গে ভ্রমণশিল্পের ভবিষ্যৎ রূপরেখা তৈরি করবে।
স্কিফটের প্রতিষ্ঠাতা ও সিইও রাফাত আলী বলেন, ‘বিশ্বের সেরা সিইও এবং ভ্রমণনেতাদের নিয়ে গঠিত এই ফোরাম আমাদের শিল্পের ভবিষ্যৎ গঠনে অবদান রাখছে। সংস্কৃতি, উদ্ভাবন আর আতিথেয়তার এক অনন্য মিশ্রণে আবুধাবি এই আয়োজনের উপযুক্ত স্থান।’
গ্লোবাল মঞ্চ থেকে মধ্যপ্রাচ্যে
স্কিফট গ্লোবাল ফোরাম মূলত যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হয়। সেখানে প্রতিবছর বিশ্ব পর্যটনশিল্পের প্রভাবশালী নেতারা মিলিত হন। সেই আয়োজন থেকেই অনুপ্রাণিত হয়ে মধ্যপ্রাচ্য সংস্করণ হিসেবে তৈরি হয় স্কিফট গ্লোবাল ফোরাম ইস্ট।
২০২৪ সালের ফোরামটি অনুষ্ঠিত হয়েছিল দুবাইয়ে। সেখানে ৩২টি দেশ থেকে ৫০০ জনের বেশি অংশগ্রহণকারী যোগ দিয়েছিলেন। সেই আলোচনায় উঠে এসেছিল ভ্রমণের উত্থান, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ভ্রমণ প্রযুক্তির নতুন ধারা। এবারের আসরে আয়োজকেরা আরও বড় মাপের আয়োজনের পরিকল্পনা করছেন।
নারী নেতৃত্বের নতুন উদ্যোগ
মূল সম্মেলনের বাইরে ‘মিট জেনারেশন নেক্সট’ শিরোনামে বিশেষ উদ্যোগ থাকবে। যার লক্ষ্য ভ্রমণশিল্পে উদীয়মান নারী নেতাদের সঙ্গে প্রতিষ্ঠিত নেতাদের যোগাযোগ তৈরি করা। এটি আবুধাবির সামাজিক ও অর্থনৈতিক রূপরেখা পরিবর্তনের একটি অংশ। যেখানে স্থানীয় প্রতিভা বিকাশ ও নারীর অংশগ্রহণকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
এই আয়োজনের গুরুত্ব
স্কিফট গ্লোবাল ফোরাম ইস্ট এখন মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী পর্যটন সম্মেলন। এখানে সরকার, করপোরেট, স্টার্টআপ, কনটেন্ট ক্রিয়েটর এবং গবেষকেরা একসঙ্গে আলোচনা করেন ভ্রমণশিল্পের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে।
ভ্রমণশিল্প দ্রুত বদলে যাচ্ছে। নতুন বাজার, নতুন প্রযুক্তি, নতুন প্রজন্ম—সব মিলিয়ে ভ্রমণের জগৎ প্রতিনিয়ত বদলে যাচ্ছে। আবুধাবিতে অনুষ্ঠিত হতে যাওয়া স্কিফট গ্লোবাল ফোরাম ইস্ট ২০২৫ সেই পরিবর্তনের দিকনির্দেশনা দেবে। যেখানে মধ্যপ্রাচ্য ভবিষ্যতের পথপ্রদর্শক হতে যাচ্ছে।
সূত্র: স্কিফট

আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
৬ মিনিট আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
১ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১ ঘণ্টা আগে
আমার মুখের ত্বকে দু-একটা ব্রণের দাগ ছাড়া তেমন কোনো দাগ নেই। তবে প্রতিবার ফেয়ার পলিশ করার পর চিকবোনের কাছে কালচে ছোপ দেখা যায়। কয়েক দিন পর আবার আবছা লাগে দাগটা। এটা কী? আমার কি মেছতা হতে যাচ্ছে?
২ ঘণ্টা আগে