
নেপালের নিমা রিনজি শেরপা মাত্র ১৮ বছর পাঁচ মাস বয়সে আট হাজার মিটারে বেশি উচ্চতার ১৪টি পর্বতশৃঙ্গ জয় করেছেন। এর মাধ্যমে সবচেয়ে কম বয়সে আট হাজার মিটারের বেশি সব কয়টি পর্বতশৃঙ্গ জয়ের রেকর্ডটি নিজের করে নিলেন তিনি।
২০২২ সালের সেপ্টেম্বরে প্রথম কোনো আট হাজার মিটারের চূড়ায় ওঠেন নিমা রিনজি শেরপা। আর আজ বুধবার মাউন্ট শিশাপানাংমার চূড়ায় আরোহণের মাধ্যমে আট হাজার ফুটি ১৪তম পর্বতচূড়াটি জয় করলেন তিনি।
নিমা রিনজি মাউন্ট শিশাপানাংমার চূড়ায় পৌঁছার পর অভিযানটির আয়োজক সেভেন সামিট ট্র্যাক ইনস্টাগ্রামে তাঁর এ সাফল্যের বিষয়টি ঘোষণা করেছে বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস। ইনস্টাগ্রাম পোস্টে বলা হয়, ‘নিমা রিনজি শেরপা কেবল ১৮ বছর ৫ মাস বয়সে ৮ হাজার মিটারের বেশি উচ্চতার ১৪টি চূড়াই জয় করল। এর মাধ্যমে সবচেয়ে কম বয়সে এটা করে ইতিহাসে নাম লেখালেন তিনি। তাঁর সঙ্গে ছিল পাসাং নুরবু শেরপা, সেও আট হাজার মিটারের বেশি উচ্চতার ১৪টি চূড়ায় আরোহণ সম্পন্ন করেছে। চীনের স্থানীয় সময়ে আজ সকাল ৬টা ৫ মিনিটে মাউন্ট শিশাপানাংমার (৮ হাজার ২৭ মিটার বা ২৬ হাজার ৩৩৫ ফুট) চূড়ায় পৌঁছেন তিনি।’
তরুণ নিমা রিনজি এভারেস্টের চীনা অংশ দিয়ে পর্বতটি জয়ের অনুমতি পেতে অপেক্ষা করছিলেন। শেষমেশ গত সেপ্টেম্বরে অনুমতি মেলে। নিমা রিনজি ২০২২ সালের সেপ্টেম্বরে ৮ হাজার ১৬৩ মিটার উচ্চতার মানাসলু পর্বত জয়ের মাধ্যমে তাঁর এই রেকর্ড গড়ার প্রথম ধাপ অতিক্রম করেন।
সেভেন সামিট ট্র্যাক সূত্রে জানা যায়, মাত্র দুই বছর ১০ দিনে আট হাজার ফুটি ১৪টি চূড়া জয় করেন নিমা রিনজি।
এর আগে সবচেয়ে কম বয়সে আট হাজার ফুটের উচ্চতার সব কয়টি পর্বত জয়ের রেকর্ডটি ছিল আরেক নেপালি পর্বতারোহী মিংমা গ্যাবু ডেভিড শেরপার। তিনি ২০১৯ সালে ৩০ বছর বয়সে এটি অর্জন করেন।
নেপালের ডিপার্টমেন্ট অব ট্যুরিজমের সূত্রে জানা যায়, নিমা রিনজি মানাসলু পর্বত (৮ হাজার ১৬৩ মিটার) জয় করেন ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর, মাউন্ট এভারেস্ট (৮ হাজার ৮৪৮.৮৬ মিটার) ২০২৩ সালের ২৪ মে আর নাঙ্গা পর্বত (৮ হাজার ১২৬ মিটার মিটার) জয় করেন ২০২৩ সালের ২৬ জুন।
এ বছরের জুনে তিনি বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত চূড়া কাঞ্চনজঙ্ঘা জয় করেন। এটা ছিল তাঁর ১৩তম আট হাজারি পর্বতারোহণ।

জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও।
১ ঘণ্টা আগে
আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
২ ঘণ্টা আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
৩ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৩ ঘণ্টা আগে