শীতে বেড়ানোর জন্য উত্তরবঙ্গ তো রইলই। আর কোথায়?
চন্দ্রনাথ পাহাড়
রোমাঞ্চকর ভ্রমণের জন্য অনন্য চন্দ্রনাথ পাহাড়। চট্টগ্রাম শহর থেকে ৩৭ কিলোমিটার উত্তরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে সাড়ে ৩ কিলোমিটার পূর্বে এই পাহাড়। এর চূড়ায় উঠতে পাড়ি দিতে হয় পিচ্ছিল ও সরু ২ হাজার ২০০টির বেশি সিঁড়ি।
শ্রীমঙ্গল
শীতকালে চা-বাগানের সৌন্দর্য বহুগুণে বেড়ে যায়। চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গল তাই হয়ে ওঠে সৌন্দর্যের লীলাভূমি।
চা-বাগান ঘুরেই যেতে পারেন বাইক্কা বিলে, অতিথি পাখিদের দেখতে। ঘোরা যাবে লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, আদি নীলকণ্ঠ টি কেবিন, সিতেশ বাবুর চিড়িয়াখানা ও চা জাদুঘরে।
সাজেক
সাজেক ভ্যালি রাঙামাটি জেলার একেবারে উত্তরের মিজোরাম সীমান্তে অবস্থিত। সাজেক রুইলুইপাড়া, হামারিপাড়া ও কংলাকপাড়া—এই তিনটি পাড়ার সমন্বয়ে এটি গঠিত। সেখানে মূলত লুসাই, পাংখোয়া ও ত্রিপুরা উপজাতির বসবাস। রাঙামাটির অনেকটা অংশ দেখা যায় সাজেক ভ্যালি থেকে।
চর কুকরিমুকরি
বর্ষায় ডুবে থাকলেও শীতে ভেসে ওঠে সর্বদক্ষিণের দ্বীপ কুকরিমুকরি। এটি সংরক্ষিত বনাঞ্চল ও বৃহৎ প্রাণীর অভয়ারণ্য। সারি সারি নারকেলগাছ ঘেরা বিশাল বালুময় এই চর। সেখানে ক্যাম্পিং করা যায়।
নীলগিরি
বান্দরবান থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে নীলগিরি। এই পাহাড়ের উচ্চতা প্রায় ২ হাজার ২০০ ফুট। এখানে রয়েছে বিভিন্ন রিসোর্ট ও পর্যটনকেন্দ্র। আছে ঝরনা, মিলনছড়ি ভিউ পয়েন্ট, চিম্বুক পর্যটনকেন্দ্র ইত্যাদি।

কখনো কখনো রং রাজনৈতিক পরিচয় বহন করে, আবার কখনো সেই রংই হয়ে ওঠে বিভিন্ন প্রতীকের উৎস। সময় যত গড়িয়েছে, ফ্যাশনে রঙের ব্যবহার ততই হয়েছে প্রতীকী। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে অনেকে সেদিন বিভিন্ন রঙের পোশাক পরবেন। আর পোশাকে সেসব রঙের থাকবে বিভিন্ন অর্থ ও ব্যঞ্জনা।
১২ মিনিট আগে
বিউটি কিংবা রূপচর্চার জগতে প্রতিনিয়ত নতুন নতুন ট্রেন্ড আসে—কখনো ম্যাট লুক, কখনো বা গ্লিটারি মেকআপ। তবে এবারের ট্রেন্ডটি একটু ভিন্ন এবং বেশ আরামদায়ক। সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে টিকটক অথবা ইনস্টাগ্রাম স্ক্রল করলেই এখন চোখে পড়ছে থলথলে, কাচের মতো স্বচ্ছ আর জেলির মতো দেখতে কিছু প্রসাধনী।
১ ঘণ্টা আগে
বয়স চল্লিশের কোটা পার হতেই আয়নার সামনে দাঁড়ালে অনেকের মন খারাপ হয়ে যায়। বলিরেখা, চোখের নিচে কালো ছোপ কিংবা ত্বকের টানটান ভাব কমে যাওয়া— এসবই বার্ধক্যের স্বাভাবিক লক্ষণ। তবে বেশি যে সমস্যা ভোগায়, তা হলো ত্বকের অতিরিক্ত রুক্ষতা ও খসখসে ভাব। শুধু দামি ক্রিম মেখে এই সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ, বয়স...
১৫ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে আমাদের শরীরের বয়স বাড়বে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু অনেক সময় দেখা যায়, প্রকৃত বয়সের তুলনায় শরীরে বার্ধক্যের ছাপ পড়ে যায় অনেক আগে। একেই বলা হয় অকালবার্ধক্য। শরীরের স্বাভাবিক বয়স বৃদ্ধির প্রক্রিয়াগুলো সময়ের আগে দৃশ্যমান হলে তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বার্ধক্য অনিবার্য হলেও...
১৬ ঘণ্টা আগে