
ছোট একটি শহরের সবাইকে একসঙ্গে নিয়ে আকাশভ্রমণের মজাই আলাদা। এমন ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য এয়ারবাস নামে প্রতিষ্ঠানটি সেই ১৯৮৮ সাল থেকে পৃথিবীর সবচেয়ে বড় আকাশযান নির্মাণে ব্যস্ত হয়ে পড়ে। আর সে ভাবনা থেকে জন্ম নেয় বিশ্বের সর্ববৃহৎ যাত্রীবাহী বিমান এয়ারবাসের এ৩৮০ বিমানটি। ২৭ এপ্রিল ২০০৫ সকাল ঠিক ১০টা ২৯ মিনিটে ফ্রান্সের তুলুজ নগরীর বিমানবন্দর থেকে প্রথম আকাশে ডানা মেলেছিল এ৩৮০। সেদিন খুব কাছে থেকে মানুষের তৈরি সর্ববৃহৎ যাত্রীবাহী বিমানের রাজকীয় উড্ডয়ন প্রত্যক্ষ করার অভিজ্ঞতা হয়েছিল। অবাক হয়ে লক্ষ করেছি যে চারটি জেট ইঞ্জিনসংবলিত এবং দোতলা এই বিমানটি তেমন শব্দ না করেই স্বচ্ছন্দে নীল আকাশে উড়ে গেল! তবে প্রথম এ পরীক্ষামূলক উড্ডয়নটি ছিল যাত্রীবিহীন। তারপর সিঙ্গাপুর এয়ারলাইনসের হাত ধরে যাত্রী বহন শুরু হয় ২০০৭ সালের অক্টোবর মাসে।
এয়ারবাসের এ৩৮০ একসঙ্গে ৮৫৩ যাত্রী বহনে সক্ষম। একনাগাড়ে ১৫ হাজার ৩০০ বা ৯ হাজার ৫০০ মাইল ভ্রমণের রেকর্ড আছে এর। ঘণ্টায় ৯০০ কিলোমিটার বা ৫৬০ মাইলের বেশি গতিতে চলার সময় তেমন কোনো ঝাঁকুনি বা কম্পনের সৃষ্টি হয় না। এর আগে সর্ববৃহৎ যাত্রীবাহী বিমান ছিল বোয়িং ৭৪৭ বিমানটি। বোয়িং ৭৪৭-এর থেকে ৪০ শতাংশ বেশি ধারণক্ষমতার এই বিমান দূরপাল্লার ভ্রমণে যাত্রীদের জন্য বেশ আরামদায়ক।
দুবাইভিত্তিক বিমান কোম্পানি এমিরেটস এয়ারলাইনসের বাণিজ্যিক বিমানবহরে ২০২৪ সালে এ৩৮০ বিমানের সংখ্যা হবে মোট ১৪৪টি। তারা নতুন করে এই বিমানটির অভ্যন্তরীণ অংশকে মনোরম নকশা এবং আরও আরামদায়ক করে সাজিয়েছে। সিঙ্গাপুর এয়ারলাইনস এ৩৮০-এর দ্বিতীয় বৃহত্তম ক্রেতা।
অতিমারির আগে ২০১৯ সালে বিশ্বের মোট ১৪টি বিমান কোম্পানি মিলে সপ্তাহে ২ হাজার ৩০০ উড্ডয়নের মাধ্যমে ভ্রমণপিপাসু যাত্রীদের পরিষেবা নিশ্চিত করেছে।
এয়ারবাস মোট ২৫৪টি এ৩৮০ বিমান নির্মাণ করেছে। আধুনিক প্রযুক্তির বিস্ময়কর এ বিমানটি বেশ আরামদায়ক, তুলনামূলক কম শব্দ হয় এবং দ্রুতগতির প্রশংসা কুড়াতে সক্ষম হয়েছে। তবে কোভিড-১৯ অতিমারি বিমান পরিবহন শিল্পে প্রচণ্ড আঘাত হানে। এর থেকে এ৩৮০ বিমানটিও রক্ষা পায়নি। এয়ারবাস তাই ২০২১ সাল থেকে এমন চমৎকার আকাশযানটি নির্মাণ বন্ধ করে দিয়েছে। এয়ারবাস বসে নেই। ইতিমধ্যে তারা চমৎকার নকশার এবং হাইড্রোজেনচালিত পরিবেশবান্ধব বিমান তৈরির প্রতিশ্রুতি দিয়েছে। ফলে অচিরেই আকাশে দেখা দেবে আরেক বিস্ময়।

জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও।
৩৮ মিনিট আগে
আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
২ ঘণ্টা আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
২ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৩ ঘণ্টা আগে