নতুন বছর থেকে ইউজার ইন্টারফেসে পরিবর্তন নিয়ে এসেছে মাইক্রো ব্লগিং সাইট টুইটার। এরই মধ্যে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্ক সাইড সোয়াইপ সুবিধা চালুর পাশাপাশি ঘোষণা দিয়েছেন। ফলে ব্যবহারকারীরা সোয়াইপ করে অর্থাৎ টুইটস, ট্রেন্ডস, টপিকস, লিস্ট ইত্যাদি পেজ পাশাপাশি রেখে চালাতে পারবেন এবং একটি থেকে অন্যটিতে অনায়াসে যেতে পারবেন।
নিজের টুইটার হ্যান্ডেলে এক পোস্টে মাস্ক জানান, এ বছরের জানুয়ারিতেই টুইটারে নেভিগেশন সুবিধা চালু হবে। এর মাধ্যমে ব্যবহারকারী সহজেই টুইটারের সুপারিশ করা ও অনুসরণ করা টুইট, ট্রেন্ডস এবং বিভিন্ন বিষয় দেখতে পারবেন। পাশাপাশি রেখে চালাতে পারবেন এবং একটি থেকে অন্যটিতে অনায়াসে যেতে পারবেন।
সম্প্রতি ভিউ কাউন্ট সুবিধা চালু করেছিল টুইটার। আগে শুধু ভিডিওর ক্ষেত্রে ভিউ কাউন্ট সুবিধা চালু ছিল। তবে ব্যবহারকারীরা চাইলে টুইটে ভিউ কাউন্টের সুবিধা বন্ধ করতে পারবেন, সেই সুবিধাও আসছে। টুইটার ব্লু গ্রাহকদের জন্য এক ঘণ্টার ফুল এইচডি ভিডিও প্রকাশ করার সুবিধা দিচ্ছে।
এ ছাড়া গত মাসেই ব্যবহারকারীর কনটেন্ট সার্চে আত্মহত্যা প্রতিরোধের হটলাইন ও অন্যান্য সুরক্ষা ব্যবস্থার প্রচারণা চালানোর ফিচার সরিয়ে ফেলে আবার ফিরিয়ে এনেছিল টুইটার। হ্যাশট্যাগ দেয়ারইজহেল্প নামে পরিচিত হটলাইন সেবাটি পাঁচ বছর আগে চালু করে টুইটার। এ সেবা চালু থাকায় টুইটারে ব্যবহারকারীরা মানসিক স্বাস্থ্য, এইচআইভি, টিকা, শিশু নির্যাতন, কোভিড-১৯, লিঙ্গভিত্তিক সহিংসতা, প্রাকৃতিক দুর্যোগ ও মতপ্রকাশের স্বাধীনতা প্রসঙ্গের খোঁজ করলে এসব বিষয় নিয়ে কাজ করা সংগঠন ও সংস্থাগুলোর নাম সবার আগে দেখানো হতো।

সুখ শুধু বাইরের পরিস্থিতির ওপর নির্ভর করে না। এটি অনেক বেশি নির্ভর করে আমাদের প্রতিদিনের অভ্যাস এবং মানসিকতার ওপর। অনেকে মনে করেন, সুখ মানে সব সময় হাসিখুশি থাকা, যা আসলে সম্ভব নয়। কিন্তু নিয়মিত অভ্যাসের মাধ্যমে দিনের অধিকাংশ সময় আমরা সুখী থাকতে পারি। আপনার দিন কেমন কাটছে বা অন্যরা আপনার সঙ্গে...
১২ মিনিট আগে
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কার্যকারিতা কমে যাওয়া বা স্মৃতিভ্রংশ রোধ করার কোনো জাদুকরি ওষুধ না থাকলেও সঠিক খাদ্যাভ্যাস আপনার মস্তিষ্ককে দীর্ঘ সময় সচল ও তীক্ষ্ণ রাখতে পারে। বিশেষ করে রমজান মাসে দীর্ঘ সময় সিয়াম সাধনার পর ইফতার ও সেহরিতে এমন কিছু খাবার নির্বাচন করা জরুরি, যা মস্তিষ্কের...
৫ ঘণ্টা আগে
‘গিভ টু গেইন’—৮ মার্চ বিশ্বব্যাপী পালিত হতে যাওয়া আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য এটি। বিশ্বের নারীরা আজ সব বাধা তুড়ি মেরে নিজেদের পছন্দসই পেশায় যুক্ত হচ্ছেন। তাঁদের কেউ কেউ কাজ করছেন নারীর শারীরিক, মানসিক স্বাস্থ্য এবং সৌন্দর্য নিয়ে। যোগব্যায়াম হচ্ছে সেই মাধ্যম, যা চর্চার ফলে একজন নারী সব দিক থে
৯ ঘণ্টা আগে
কখনো কখনো রং রাজনৈতিক পরিচয় বহন করে, আবার কখনো সেই রংই হয়ে ওঠে বিভিন্ন প্রতীকের উৎস। সময় যত গড়িয়েছে, ফ্যাশনে রঙের ব্যবহার ততই হয়েছে প্রতীকী। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে অনেকে সেদিন বিভিন্ন রঙের পোশাক পরবেন। আর পোশাকে সেসব রঙের থাকবে বিভিন্ন অর্থ ও ব্যঞ্জনা।
১০ ঘণ্টা আগে