সপ্তাহে পাঁচ থেকে ছয় দিনই যাঁরা বাড়ির বাইরে বের হন, তাঁদের পক্ষে প্রতিদিন সময় নিয়ে ত্বকের যত্ন নেওয়াটা প্রায় অসম্ভব বলা চলে। সে ক্ষেত্রে ছুটির দিনই ভরসা। এই একটি দিনেই অন্তত ত্বক গভীরভাবে পরিষ্কার করার কাজটি সেরে ফেলুন। তাতে পুরো সপ্তাহ জেল্লা ছড়ানো খুব একটা কঠিন ব্যাপার হবে না। সপ্তাহে এক দিন করে ছুটি হলেও প্রতি মাসে তার সংখ্যা চার দিন। আর চার দিন যদি সময় নিয়ে ত্বকের পরিচর্যা করা যায়, তাহলে কিন্তু তা সুফলই বয়ে আনবে।
ম্যাসাজ ও ক্লিনজিং
মুখ প্রথমে অলিভ অয়েল বা আমন্ড অয়েলের মতো হালকা ধরনের কোনো তেল দিয়ে ম্যাসাজ করুন। এরপর ফোমবেজড কোনো ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিন। এরপর ত্বকের গভীর থেকে ময়লা বের করে আনতে কয়েক মিনিট গরম পানির ভাপ নিতে পারেন। এতে রোমকূপ খুলে যাবে এবং ভেতরকার ময়লা বেরিয়ে আসবে। নাকের ওপর ব্ল্যাকহেডস জমে গেলে চারকোল মাস্ক লাগিয়ে নিতে পারেন ভাপ নেওয়ার পর। তবে এই মাস্ক মাসে দুবারের বেশি ব্যবহার না করাই ভালো।
স্ক্রাবিং করা জরুরি
সারা সপ্তাহ সময় না পেলে ছুটির দিনে অবশ্যই পুরো শরীর স্ক্রাব করে নিতে হবে। এতে ত্বকের উপরিভাগে জমা হওয়া মরা কোষ ঝরে যাবে এবং ত্বক উজ্জ্বল হয়ে উঠবে। পাশাপাশি ত্বক থাকবে কোমল। একটু সময় নিয়ে বাড়িতেই তৈরি করে নিতে পারেন স্ক্রাব। চালের গুঁড়া, দুধের সর, সামান্য অলিভ অয়েল ও মধু মিশিয়ে তৈরি করে নিন এটি। এ ছাড়া চিনি, মধু ও লেবুর রসের সংমিশ্রণেও কার্যকরী স্ক্রাব তৈরি করে নেওয়া যায় বাড়িতে বসে।
ডিপ ক্লিনজিং ফেস প্যাক
সারা সপ্তাহ ত্বকের সেভাবে যত্ন না হওয়ায় ময়লা জমে যাওয়া স্বাভাবিক। ত্বক থেকে এই ময়লা দূর করার জন্য ফেস প্যাক ব্যবহার করতে পারেন।
এটিও বাড়িতে তৈরি করে নেওয়া সম্ভব। বেসন, টক দই, কাঁচা হলুদবাটা দিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন। গোসলের আগে মিনিট ১৫ এই প্যাক মুখে লাগিয়ে রেখে দিন। শুকিয়ে গেলে পাতলা কাপড় দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঘষে ধুয়ে ফেলুন।
অবাঞ্ছিত লোম অপসারণ
সপ্তাহের একটি দিন প্রয়োজন অনুসারে ওয়্যাক্স, শেভিং ইত্যাদি করে নিতে পারেন। তবে সংবেদনশীল ত্বক হলে হাত ও পায়ের লোম অপসারণ করতে শেভিং করাটাই ভালো। সে ক্ষেত্রে ভালো মানের শেভিং ক্রিম ব্যবহার করতে হবে। তবে শেভিংয়ের পরপরই স্ক্রাব করা যাবে না। মনে রাখতে হবে, শেভ করার পর খুব ভালোভাবে ত্বক ময়শ্চারাইজ করে নিতে হবে, নয়তো রুক্ষতা দেখা দেবে।
সূত্র: হেলথ লাইন, হিন্দুস্তান টাইমস ও অন্যান্য

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কার্যকারিতা কমে যাওয়া বা স্মৃতিভ্রংশ রোধ করার কোনো জাদুকরি ওষুধ না থাকলেও সঠিক খাদ্যাভ্যাস আপনার মস্তিষ্ককে দীর্ঘ সময় সচল ও তীক্ষ্ণ রাখতে পারে। বিশেষ করে রমজান মাসে দীর্ঘ সময় সিয়াম সাধনার পর ইফতার ও সেহরিতে এমন কিছু খাবার নির্বাচন করা জরুরি, যা মস্তিষ্কের...
২ ঘণ্টা আগে
‘গিভ টু গেইন’—৮ মার্চ বিশ্বব্যাপী পালিত হতে যাওয়া আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য এটি। বিশ্বের নারীরা আজ সব বাধা তুড়ি মেরে নিজেদের পছন্দসই পেশায় যুক্ত হচ্ছেন। তাঁদের কেউ কেউ কাজ করছেন নারীর শারীরিক, মানসিক স্বাস্থ্য এবং সৌন্দর্য নিয়ে। যোগব্যায়াম হচ্ছে সেই মাধ্যম, যা চর্চার ফলে একজন নারী সব দিক থে
৬ ঘণ্টা আগে
কখনো কখনো রং রাজনৈতিক পরিচয় বহন করে, আবার কখনো সেই রংই হয়ে ওঠে বিভিন্ন প্রতীকের উৎস। সময় যত গড়িয়েছে, ফ্যাশনে রঙের ব্যবহার ততই হয়েছে প্রতীকী। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে অনেকে সেদিন বিভিন্ন রঙের পোশাক পরবেন। আর পোশাকে সেসব রঙের থাকবে বিভিন্ন অর্থ ও ব্যঞ্জনা।
৭ ঘণ্টা আগে
বিউটি কিংবা রূপচর্চার জগতে প্রতিনিয়ত নতুন নতুন ট্রেন্ড আসে—কখনো ম্যাট লুক, কখনো বা গ্লিটারি মেকআপ। তবে এবারের ট্রেন্ডটি একটু ভিন্ন এবং বেশ আরামদায়ক। সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে টিকটক অথবা ইনস্টাগ্রাম স্ক্রল করলেই এখন চোখে পড়ছে থলথলে, কাচের মতো স্বচ্ছ আর জেলির মতো দেখতে কিছু প্রসাধনী।
৮ ঘণ্টা আগে