এই তো কিছুদিন আগে বিয়ে করলেন জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ। দীর্ঘদিনের প্রেমিক সংগীত প্রযোজক ও গীতিকার বেনি ব্ল্যাঙ্কোকে। তবে শৈশব থেকেই সেলেনা গোমেজ আলোচনায় রয়েছেন। প্রথমে শিশুদের অনুষ্ঠান ‘বার্নি অ্যান্ড ফ্রেন্ডস’-এ কাজ করেন, পরে ডিজনি চ্যানেলের উইজারডস অব ওয়েভারলি প্লেস সিরিজে অভিনয়ের মাধ্যমে টিন তারকা হিসেবে পরিচিতি পান। এরপর জাস্টিন বিবারের সঙ্গে গান গেয়ে তাঁর তারকাখ্যাতি তুঙ্গে ওঠে। চলতি সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর জনপ্রিয়তা আরও বেড়েছে। ইনস্টাগ্রামে রয়েছে সেলেনার ৪৫ দশমিক ২ মিলিয়ন অনুসারী!
বোঝা যায়, লোকে তাঁর মনভোলানো রূপের ছবি দেখতে তাঁর প্রোফাইলে উঁকি দেয়। গায়িকা ছাড়াও সেলেনা গোমেজ হলেন এমন একজন ফ্যাশন আইকন, যাঁর উজ্জ্বল ও ত্রুটিহীন ত্বক সবার মনোযোগ আকর্ষণ করে। তাই ভক্তদের জন্য, ‘আনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’ সিরিজের অভিনেত্রী টিকটকে তাঁর সাত ধাপের স্কিন কেয়ার রুটিন শেয়ার করেছেন।
সেলেনার মতো পরিষ্কার, নিখুঁত উজ্জ্বল ত্বক পেতে ভক্তরা সহজে ঘরে বসে তাঁর রুটিনটি অনুসরণ করতে পারেন।
সাত ধাপে ত্বকচর্চা
সেলেনা গোমেজ টিকটক অ্যাকাউন্টে এমন একটি স্কিন কেয়ার রুটিন শেয়ার করেছেন, যার প্রতিটি ধাপে তিনি ভক্তদের নির্দেশনা দিয়েছেন। ভিডিওর শুরুতে তিনি তাঁর সারা মুখে একটি সেরাম প্রয়োগ করেন এবং আলতো করে ম্যাসাজ করেন। তিনি ভক্তদের উদ্দেশে বলেছেন, তাঁরা পানি দিয়ে মুখ ধোয়ার আগে ত্বকের ধরনের সঙ্গে মানানসই যেকোনো সেরাম ব্যবহার করে মেকআপ তুলে ফেলতে পারেন।

পরবর্তী ধাপে সেলেনা পুরো মেকআপ মুছে ফেলার জন্য মাইসেলার ওয়াটার ব্যবহার করেন।
তৃতীয় ধাপে, এই মন্টে কার্লো তারকা একই মাইসেলার ওয়াটার দিয়েই চোখের চারপাশের সংবেদনশীল ত্বক আরও সূক্ষ্মভাবে পরিষ্কার করেন; পাশাপাশি ত্বকের অবশিষ্ট মেকআপটুকুও যেন উঠে আসে, সেদিকে নজর দেন।

চতুর্থ ধাপে সেলেনা গোমেজ ত্বকে একটি টোনার ব্যবহার করেন। মেকআপ প্যাড দিয়ে আলতো করে চেপে চেপে এই টোনার ত্বকে ব্যবহার করেন তিনি।
পরবর্তী ধাপে একটি ফেশিয়াল অয়েল অন্তর্ভুক্ত থাকে, যা তিনি কিছু ময়শ্চারাইজার লাগানোর আগে মুখে ম্যাসাজ করেন।
ষষ্ঠ ধাপে সেলেনা একটি ওয়াটারবেসড ময়শ্চারাইজার ব্যবহার করেন, যা তাৎক্ষণিকভাবে ত্বক শুষে নিতে পারে এবং ত্বক মসৃণ দেখাতে সহায়তা করে।

চূড়ান্ত ধাপে, সেলেনা গোমেজ উজ্জ্বল আভা দেওয়ার জন্য বেশ কয়েক ধরনের ভিটামিনযুক্ত ক্রিম ব্যবহার করেন।
সেলেনার মতো দাগহীন মসৃণ ত্বক পেতে রাতে ঘুমাতে যাওয়ার আগে এই সাত ধাপের ত্বকচর্চা করা চাই। তবে হ্যাঁ, এখানে খেয়াল রাখা জরুরি, যেসব প্রসাধনী ব্যবহার করা হবে, সেগুলো যেন নিজের ত্বকের সঙ্গে মানানসই হয়। নয়তো হিতে বিপরীত হতে পারে।
সূত্র: পিংক ভিলা

সুখ শুধু বাইরের পরিস্থিতির ওপর নির্ভর করে না। এটি অনেক বেশি নির্ভর করে আমাদের প্রতিদিনের অভ্যাস এবং মানসিকতার ওপর। অনেকে মনে করেন, সুখ মানে সব সময় হাসিখুশি থাকা, যা আসলে সম্ভব নয়। কিন্তু নিয়মিত অভ্যাসের মাধ্যমে দিনের অধিকাংশ সময় আমরা সুখী থাকতে পারি। আপনার দিন কেমন কাটছে বা অন্যরা আপনার সঙ্গে...
২ ঘণ্টা আগে
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কার্যকারিতা কমে যাওয়া বা স্মৃতিভ্রংশ রোধ করার কোনো জাদুকরি ওষুধ না থাকলেও সঠিক খাদ্যাভ্যাস আপনার মস্তিষ্ককে দীর্ঘ সময় সচল ও তীক্ষ্ণ রাখতে পারে। বিশেষ করে রমজান মাসে দীর্ঘ সময় সিয়াম সাধনার পর ইফতার ও সেহরিতে এমন কিছু খাবার নির্বাচন করা জরুরি, যা মস্তিষ্কের...
৭ ঘণ্টা আগে
‘গিভ টু গেইন’—৮ মার্চ বিশ্বব্যাপী পালিত হতে যাওয়া আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য এটি। বিশ্বের নারীরা আজ সব বাধা তুড়ি মেরে নিজেদের পছন্দসই পেশায় যুক্ত হচ্ছেন। তাঁদের কেউ কেউ কাজ করছেন নারীর শারীরিক, মানসিক স্বাস্থ্য এবং সৌন্দর্য নিয়ে। যোগব্যায়াম হচ্ছে সেই মাধ্যম, যা চর্চার ফলে একজন নারী সব দিক থে
১১ ঘণ্টা আগে
কখনো কখনো রং রাজনৈতিক পরিচয় বহন করে, আবার কখনো সেই রংই হয়ে ওঠে বিভিন্ন প্রতীকের উৎস। সময় যত গড়িয়েছে, ফ্যাশনে রঙের ব্যবহার ততই হয়েছে প্রতীকী। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে অনেকে সেদিন বিভিন্ন রঙের পোশাক পরবেন। আর পোশাকে সেসব রঙের থাকবে বিভিন্ন অর্থ ও ব্যঞ্জনা।
১১ ঘণ্টা আগে