
সুপারশপে এখন অ্যাভোকাডো পাওয়া যায়। অবশ্য বিদেশি ফল বলে এর দাম খানিক বেশি। কিন্তু তারপরেও অ্যাভোকাডো কেনার কমতি নেই। এর স্য়ান্ডউইচ তৈরি করা হলে এবার বসে পড়ুন জুস তৈরিতে। কীভাবে তৈরি করবেন? জানাচ্ছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
উপকরণ
অ্যাভোকাডো ১টি, চিনি ৪ টেবিল চামচ, গুঁড়া দুধ আধা কাপ, মধু ১ টেবিল চামচ, পানি দুই কাপ, কিউই ফল কুচি একটা, বিট লবণ আধা চা-চামচ, পুদিনাপাতা সাজানোর জন্য, লেবুর রস সামান্য, আইস কিউব প্রয়োজনমতো।
প্রণালি
অ্যাভোকাডো ও কিউই খোসা ফেলে স্লাইস করে কেটে রাখুন। এবার ব্লেন্ডারের জারে পানি দিয়ে তাতে অ্যাভোকাডো, চিনি, গুঁড়া দুধ, মধু, কিউই, বিট লবণ দিয়ে একসঙ্গে জুস করে নিন। তারপর গ্লাসে ঢেলে পুদিনাপাতা, সামান্য লেবুর রস, আইস কিউব দিয়ে পরিবেশন করুন।

আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
১২ মিনিট আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
১ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১ ঘণ্টা আগে
আমার মুখের ত্বকে দু-একটা ব্রণের দাগ ছাড়া তেমন কোনো দাগ নেই। তবে প্রতিবার ফেয়ার পলিশ করার পর চিকবোনের কাছে কালচে ছোপ দেখা যায়। কয়েক দিন পর আবার আবছা লাগে দাগটা। এটা কী? আমার কি মেছতা হতে যাচ্ছে?
২ ঘণ্টা আগে