উপকরণ
পাকা চালকুমড়া ৭৫০ গ্রাম বা পরিমাণমতো। চিনি স্বাদমতো, নারকেলের দুধ দেড় কাপ, দুধ ১ লিটার, তেজপাতা ১টি, দারুচিনি ২ ইঞ্চি টুকরো, এলাচি ২টি, ঘি ২ টেবিল চামচ।
প্রণালি
প্রথমে চালকুমড়ার খোসা ছিলে বড় বড় টুকরো করে নিন। খোসা এমনভাবে ছিলে নিন যাতে সবুজ আস্তরণ না থাকে। এবার একটি কাঁটাচামচ বা খেজুরের কাঁটার সাহায্যে খুব ভালোভাবে প্রতিটি টুকরো কেচে নিন। এ কাজ ধৈর্য এবং সাবধানতার সঙ্গে করতে হবে। সব টুকরো ভালোভাবে কেচে নেওয়া হয়ে গেলে টুকরোগুলো স্পঞ্জের মতো হয়ে যাবে। এবার মনমতো মোরব্বার জন্য চৌকো ছোট টুকরো করে নিন।
দুধ জ্বাল দিয়ে ঘন করে রাখুন। পানি গরম করে চালকুমড়া ৫ মিনিটের মতো সেদ্ধ করে পানি ফেলে দিন। চালকুমড়ার টুকরোগুলোর পানি ঝরিয়ে নিন। আরেকটি পাত্রে ঘি গরম করে এলাচি, দারুচিনি আর তেজপাতার ফোড়ন দিন। এখানে চালকুমড়ার টুকরোগুলো দিয়ে ২ থেকে ৩ মিনিট মাঝারি আঁচে নেড়েচেড়ে নিয়ে তাতে গরুর ও নারকেলের দুধ এবং চিনি দিন। এবার কম আঁচে রান্না করুন ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা। অথবা মোরব্বার দুধ যতক্ষণ মালাইয়ের মতো না হয়ে উঠছে, ততক্ষণ নেড়েচেড়ে রান্না করুন। এরপর নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন চালকুমড়ার নারকেলি মোরব্বা।

জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও।
৮ ঘণ্টা আগে
আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
৯ ঘণ্টা আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
১০ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১০ ঘণ্টা আগে