শীত যাই-যাচ্ছি করছে। আর এদিকে বাংলাদেশের শীর্ষস্থানীয় ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ আয়োজন করেছে বসন্ত উৎসবের!
পাখির রং ও পলাশ ফুল প্রেরণা হয়েছে রঙ বাংলাদেশের এবারের বসন্ত সংগ্রহে। এসব রঙে অনুপ্রাণিত হয়েছেন ডিজাইনাররা। ফলে প্রতিটি পোশাক হয়ে উঠেছে আকর্ষণীয় ও উৎসবমুখী।
পোশাকের মূল রং হিসেবে হলুদ, প্যারট গ্রিন, নীল, ম্যাজেন্টা, লাল, সাদা, পিচ, মিন্ট, কমলা, লেমন হলুদ ও অলিভ ব্যবহার করা হয়েছে। বিভিন্ন ধরনের সিল্ক ও সুতির কাপড়ে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, এমব্রয়ডারি, কারচুপির কাজ, কাটিং-সুইং ইত্যাদি ভ্যালু অ্যাডেড মিডিয়াম ব্যবহার করা হয়েছে পোশাক তৈরিতে।
পোশাক হিসেবে রয়েছে শাড়ি, থ্রিপিস, সিঙ্গেল কামিজ, টপস, রেডি ব্লাউজ, সিঙ্গেল ওড়না, আনস্টিচড থ্রিপিস, টিউনিক, স্কার্ট, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট। শিশুদের পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, ফ্রক, ড্রেস, স্কার্ট। রয়েছে কাপল ও ফ্যামিলি ড্রেস। আরও রয়েছে জুয়েলারি ও নানান উপহারসামগ্রী।
আছে ১২ দশমিক ১২ শতাংশ মূল্যছাড় ও ফ্রি হোম ডেলিভারি সার্ভিস। অনলাইনে অর্ডার করা যাবে রঙ বাংলাদেশের পোশাক। অথবা কিনতে ফোন করা যাবে ০১৭৭৭৭৪৪৩৪৪ ও ০১৭৯৯৯৯৮৮৭৭ নম্বরে।

আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
৭ মিনিট আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
১ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১ ঘণ্টা আগে
আমার মুখের ত্বকে দু-একটা ব্রণের দাগ ছাড়া তেমন কোনো দাগ নেই। তবে প্রতিবার ফেয়ার পলিশ করার পর চিকবোনের কাছে কালচে ছোপ দেখা যায়। কয়েক দিন পর আবার আবছা লাগে দাগটা। এটা কী? আমার কি মেছতা হতে যাচ্ছে?
২ ঘণ্টা আগে