পবিত্র রমজান মাসে রোজাদার ব্যক্তিরা ইফতার সাজিয়ে বসে থাকেন আজান শোনার অপেক্ষায়। কেউ কেউ টেলিভিশনের স্ক্রলে দেখানো সময়ের দিকে নজর রাখেন। এ ক্ষেত্রে বিভাগ অনুযায়ী কোন বিভাগে কখন ইফতার গ্রহণের সময়, তা দেখা যায়।
রোববার (২২ ফেব্রুয়ারি) আরবি রমজান মাসের চতুর্থ দিনে টেলিভিশনে দেখানো সময় অনুযায়ী, দেশে সবার আগে ৫টা ৫৩ মিনিটে ইফতার গ্রহণ করেছেন সিলেট বিভাগের মানুষেরা। আর সবার শেষে ৬টা ৬ মিনিটে ইফতারের সময় হয় রাজশাহীতে। এই হিসেবে দুই বিভাগের মধ্যে ইফতার গ্রহণে সময়ের ব্যবধান ছিল প্রায় ১৩ মিনিট। এ ছাড়া রাজধানী ঢাকার বাসিন্দারা ৫টা ৫৯ মিনিটে অর্থাৎ রাজশাহী বিভাগের ৭ মিনিট আগেই ইফতার সেরেছেন।
ভৌগোলিক অবস্থান ও জ্যোতির্বৈজ্ঞানিক কারণেই মূলত সময়ের এই পার্থক্য। বাংলাদেশ ছোট দেশ হলেও এর ভেতরে পূর্ব–পশ্চিমে প্রায় ৪০০ কিলোমিটার বিস্তৃতি আছে। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। ফলে পূর্ব দিকের অঞ্চলগুলোতে সূর্য আগে ওঠে এবং আগে অস্ত যায়; পশ্চিমের অঞ্চলগুলোতে একটু পরে।
ভৌগোলিক অবস্থান অনুযায়ী, সিলেট এবং ঢাকা দেশের পূর্বাংশে অবস্থিত। আর রাজশাহী সিলেটের তুলনায় ৩০০ কিলোমিটারেরও বেশি পশ্চিমে অবস্থিত।
এই পূর্ব–পশ্চিম অবস্থানের কারণেই সিলেট কিংবা ঢাকায় সূর্য সাধারণত রাজশাহীর তুলনায় কয়েক মিনিট আগে অস্ত যায়। পার্থক্যটি সাধারণত ১০ থেকে ১১ মিনিটের মধ্যে থাকলেও ঋতুভেদে কমবেশি হতে পারে।
সূর্য কখন অস্ত যাবে, তা নির্ভর করে নির্দিষ্ট স্থানের দ্রাঘিমাংশ ও অক্ষাংশের ওপর। তাই একই দেশে থেকেও দুই শহরের সূর্যাস্ত একসঙ্গে হয় না।
বাংলাদেশে সরকারি সময় (বিএসটি) সবার জন্য এক হলেও প্রকৃত সূর্যাস্তের সময় স্থানভেদে আলাদা। ফলে কোনো শহরে সূর্যাস্ত হয়ে গেলে পাশের শহরে তখনো কয়েক মিনিট বাকি থাকতে পারে।

বয়স চল্লিশের কোটা পার হতেই আয়নার সামনে দাঁড়ালে অনেকের মন খারাপ হয়ে যায়। বলিরেখা, চোখের নিচে কালো ছোপ কিংবা ত্বকের টানটান ভাব কমে যাওয়া— এসবই বার্ধক্যের স্বাভাবিক লক্ষণ। তবে বেশি যে সমস্যা ভোগায়, তা হলো ত্বকের অতিরিক্ত রুক্ষতা ও খসখসে ভাব। শুধু দামি ক্রিম মেখে এই সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ, বয়স...
৯ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে আমাদের শরীরের বয়স বাড়বে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু অনেক সময় দেখা যায়, প্রকৃত বয়সের তুলনায় শরীরে বার্ধক্যের ছাপ পড়ে যায় অনেক আগে। একেই বলা হয় অকালবার্ধক্য। শরীরের স্বাভাবিক বয়স বৃদ্ধির প্রক্রিয়াগুলো সময়ের আগে দৃশ্যমান হলে তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বার্ধক্য অনিবার্য হলেও...
১০ ঘণ্টা আগে
ইফতারে তেলে ভাজা বা বেশি মসলায় রান্না করা খাবার খাওয়া স্বাস্থ্যকর নয়। স্বাস্থ্যকর ইফতারিতে কী রাখা যায়, তাই ভাবছেন কি? অত চিন্তা না করে রাখতে পারেন রঙিন ফলের সালাদ। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। এই রেসিপি যেমন স্বাস্থ্যকর, তেমনি সুস্বাদু...
১৫ ঘণ্টা আগে
সঠিক পরিকল্পনা, পুষ্টিকর খাবার এবং সহকর্মীদের প্রতি সহানুভূতিশীল আচরণই পারে আপনার কর্মজীবনকে রমজানেও আনন্দময় ও চাপমুক্ত রাখতে। খাদ্যাভ্যাস এবং ঘুমের রুটিন বদলে যাওয়ায় অনেক সময় ক্লান্তি ও অবসাদ ভর করে। কিন্তু মনে রাখবেন, রোজা রেখে কাজ করা মানেই কর্মদক্ষতা কমিয়ে দেওয়া নয়। সঠিক পরিকল্পনা ও মানসিক...
১৭ ঘণ্টা আগে