অনেক প্রতিকূলতা জয় করে একটা রাজ্যে রাজত্ব করে পেঙ্গুইন। আর সেই পেঙ্গুইনের সঙ্গে তোমার যদি ঘণ্টাখানেক সময় কাটে, তাহলে কেমন হয় বলো তো? নিশ্চয় তোমার সময়টা ভালো কাটবে। অ্যান্টার্কটিকা মহাদেশে চার পেঙ্গুইন–স্কিপার, কোয়ালস্কি, রিকো ও প্রাইভেট। তারা থাকে সেন্ট্রাল পার্ক জুতে। বাসস্থান রক্ষার জন্য তারা বিভিন্ন ধরনের সংগ্রাম করে। একের পর এক অভিযান চালায়।
প্রতিটি জটিল পরিস্থিতি থেকে বেরিয়ে আসার লড়াই এবং অবশেষে জেতার আনন্দটা আসলেই অন্য রকম। স্কিপার, কোয়ালস্কি, রিকো একটি ডিম তাড়া করে। সে ডিম ছিটকে হিমশৈলে পড়ে যায়। ডিমটি যেন পেঙ্গুইনরা না নিতে পারে, সে চেষ্টা চালায় লেপার্ড সিল। তাদের খপ্পর থেকে ডিমটি বাঁচিয়ে নিয়ে যায় স্কিপার, কোয়ালস্কি ও রিকো। একপর্যায়ে সে ডিম থেকে ‘প্রাইভেট’ বেরিয়ে আসে। পেঙ্গুইন ছানা প্রাইভেটকে তারা দলের সদস্য করে নেয়। তারপর ধীরে ধীরে শুরু হয় তাদের অভিযান।
১০ বছর পর জন্মদিন উদ্যাপন করতে ব্রেক রুমের ভেন্ডিং মেশিনে চলে যায় তারা। তাদের উদ্দেশ্য–ভেন্ডিং মেশিন থেকে ‘চিজি ডিবলস’ নামের স্ন্যাকস
সংগ্রহ করা।
ভেন্ডিং মেশিনটি তাদের অপহরণ করে জিনবিজ্ঞানী ব্রাইনের কাছে নিয়ে যায়। ব্রাইন হলো অক্টোপাস। বুদ্ধিমত্তার জন্য বিশ্বের সব চিড়িয়াখানায় পেঙ্গুইনরা স্থান পায় বলে ব্রাইন পেঙ্গুইনবিদ্বেষী। পেঙ্গুইনরা আসার পর চিড়িয়াখানা থেকে ব্রাইনকে বের করে দেওয়া হয়। আর এই টিকে থাকার জন্য একের পর এক লড়াই চলতে থাকে। পুরো সিনেমার গল্প বলে দিলে তুমি দেখে মজা পাবে না। তাই বাকিটুকু নিজেই দেখে নাও।
‘পেঙ্গুইনস অব মাদাগাস্কার’ আমেরিকান অ্যানিমেটেড স্পাই অ্যাকশন কমেডি ছবি। ৯২ মিনিটের ছবিটি পরিচালনা করেছেন এরিক ডার্নেল ও সাইমন জে স্মিথ।

বয়স চল্লিশের কোটা পার হতেই আয়নার সামনে দাঁড়ালে অনেকের মন খারাপ হয়ে যায়। বলিরেখা, চোখের নিচে কালো ছোপ কিংবা ত্বকের টানটান ভাব কমে যাওয়া— এসবই বার্ধক্যের স্বাভাবিক লক্ষণ। তবে বেশি যে সমস্যা ভোগায়, তা হলো ত্বকের অতিরিক্ত রুক্ষতা ও খসখসে ভাব। শুধু দামি ক্রিম মেখে এই সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ, বয়স...
১২ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে আমাদের শরীরের বয়স বাড়বে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু অনেক সময় দেখা যায়, প্রকৃত বয়সের তুলনায় শরীরে বার্ধক্যের ছাপ পড়ে যায় অনেক আগে। একেই বলা হয় অকালবার্ধক্য। শরীরের স্বাভাবিক বয়স বৃদ্ধির প্রক্রিয়াগুলো সময়ের আগে দৃশ্যমান হলে তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বার্ধক্য অনিবার্য হলেও...
১৩ ঘণ্টা আগে
ইফতারে তেলে ভাজা বা বেশি মসলায় রান্না করা খাবার খাওয়া স্বাস্থ্যকর নয়। স্বাস্থ্যকর ইফতারিতে কী রাখা যায়, তাই ভাবছেন কি? অত চিন্তা না করে রাখতে পারেন রঙিন ফলের সালাদ। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। এই রেসিপি যেমন স্বাস্থ্যকর, তেমনি সুস্বাদু...
১৮ ঘণ্টা আগে
সঠিক পরিকল্পনা, পুষ্টিকর খাবার এবং সহকর্মীদের প্রতি সহানুভূতিশীল আচরণই পারে আপনার কর্মজীবনকে রমজানেও আনন্দময় ও চাপমুক্ত রাখতে। খাদ্যাভ্যাস এবং ঘুমের রুটিন বদলে যাওয়ায় অনেক সময় ক্লান্তি ও অবসাদ ভর করে। কিন্তু মনে রাখবেন, রোজা রেখে কাজ করা মানেই কর্মদক্ষতা কমিয়ে দেওয়া নয়। সঠিক পরিকল্পনা ও মানসিক...
২০ ঘণ্টা আগে