ক্যামেরা নিয়ে ঘুরতে বেরিয়েছেন। ছবিও তুললেন প্রচুর। বাসায় এসে সেগুলো ল্যাপটপে নিয়ে দেখলেন সব ছবিই ফ্যাকাশে। ছবির কোনো শার্পনেস নেই। এর জন্য ক্যামেরা নয়, ফাঙ্গাস দায়ী।
ড্রাই বক্স
বর্ষাকালে লেন্সের ধার ঘেঁষে শিরা-উপশিরার মতো ছড়ানো ফাঙ্গাস বেশি দেখা যায়। প্রথম দিকে অল্পস্বল্প ক্ষতি হয়। ধীরে ধীরে পুরো লেন্সে ফাঙ্গাস ছড়িয়ে পড়ে। এতে চিরতরে আপনার সাধের লেন্স নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। বৃষ্টির পানি না পড়লেও বাতাসের আর্দ্রতার কারণে ক্যামেরায় ফাঙ্গাস পড়তে পারে। তাই বাসায় ফিরেই আলমারিতে তুলে না রেখে শুকানোর জন্য ড্রাই বক্সে ক্যামেরা রেখে দিতে পারেন। এতে সিলিকা জেল থাকে বলে আর্দ্রতা শুষে নেয়। যদি ড্রাই বক্স না থাকে, তবে ক্যামেরার লেন্স খুলে কয়েক ঘণ্টা ফ্যানের নিচে রেখে দিতে পারেন। তবে কোনোভাবেই তা রোদে রেখে শুকানো যাবে না। বাসায় এসি থাকলে, সেখানেই ক্যামেরা রাখার ব্যবস্থা করতে হবে। এতে ক্যামেরায় ফাঙ্গাস পড়ার আশঙ্কা কমবে।
প্লাস্টিকের কনটেইনার
ড্রাই বক্সের বদলে সাধারণ প্লাস্টিকের কনটেইনারে ক্যামেরা রাখতে পারেন। বিশাল এই কনটেইনারে সিলিকা জেলের প্যাকেট রাখতে পারেন। নতুন ক্যামেরার ব্যাগ কিনলে তাতে সিলিকা জেলের ছোট ছোট প্যাকেট পাওয়া যায়। এই প্যাকেটে খুব বেশি পরিমাণে সিলিকা জেল থাকে না। তাই বাজার থেকে কেজি হিসেবে সিলিকা জেল কিনতে পারেন।
পানি প্রতিরোধী কভার
বর্ষাকালে ক্যামেরা নিয়ে বের হলে অবশ্যই পানি প্রতিরোধী রেইন কভার সঙ্গে নিতে হবে। এটি পানি থেকে ক্যামেরা রক্ষা করবে।
ক্যামেরার হুড
বৃষ্টির হাত থেকে ক্যামেরা রক্ষা করতে হুড কাজে লাগাতে পারেন। এটি ধুলা থেকেও লেন্সকে রক্ষা করে। এ ছাড়া আশপাশে থাকা আলো যাতে লেন্সে সরাসরি না পড়ে, তা নিশ্চিত করতে ক্যামেরায় লেন্স হুড ব্যবহার করা হয়। হুড ব্যবহার করলে ছবিতে কন্ট্রাস্টের মাত্রা কমে, এতে করে ছবির রং ভালো আসে। এটি আলাদাভাবে কেনার প্রয়োজন পড়ে না। ক্যামেরার সঙ্গেই পাওয়া যায়।
সার্ভিসিং
প্রতি সপ্তাহে ক্যামেরা নিয়ে বের হলে বছরে অন্তত একবার সার্ভিসিং করাতে হবে। প্রতিদিন বের হলে কয়েক মাসে একবার একে ধুয়ে-মুছে পরিষ্কারের ব্যবস্থা করতে হবে।

জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও।
২ ঘণ্টা আগে
আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
৩ ঘণ্টা আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
৪ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৪ ঘণ্টা আগে