কিছু মসলা আছে যা সবার কাছে খুব আরাধ্য অথচ অতিদুষ্প্রাপ্য। আবার কিছু মসলা আছে, যার দাম গুনতে ঘাম ছুটে যায়। জানেন তো সেগুলোর কথা? জানাচ্ছেন তানিয়া ফেরদৌস।
৫ গ্রেইন্স অব প্যারাডাইস
গোলমরিচের গোত্রভুক্ত এ মসলাটি স্বর্গ থেকে কবে মর্ত্যে এল, তা জানা না গেলেও পশ্চিম আফ্রিকান রান্নায় এর খুব কদর রয়েছে। গোলমরিচের ঝাঁজের সঙ্গে কিছুটা আদা আর এলাচি সম্মিলিত খুশবু দেয় বলে মাংসের পদে এই গ্রেইন্স অব প্যারাডাইস বা গিনি পেপার এক ভিন্ন মাত্রা এনে দেয়। এক পাউন্ড এই মসলা কিনতে গুনতে হবে ২ হাজার ৬৫০ টাকার মতো। তবে আসল কথা হলো, এ মসলা খুঁজে পাওয়াই ভার।
৪ লং পেপার বা পিপলি
আমাদের উপমহাদেশে পিপলি বলে পরিচিত এ মসলাটিও গোলমরিচেরই অধিক ফ্লেভার ও ঝালযুক্ত তুতো ভাই। ইন্দোনেশিয়া, কম্বোডিয়াসহ বিভিন্ন ওরিয়েন্টাল রান্নায় বেশ ঝাঁজালো স্বাদের সঙ্গে দারুচিনি আর জায়ফলের মতো সুবাস দেয় এই পিপলি বা লোঙ্গাম মরিচ। খুব সহজে সবখানে মেলে না এ মসলাটি। এর এক পাউন্ডের দাম ৩ হাজার ৮৫০ টাকার মতো।
৩ খাঁটি ভ্যানিলা
কৃত্রিম ভ্যানিলা ফ্লেভার সহজলভ্য হলেও খাঁটি প্রাকৃতিক ভ্যানিলা বিনের দাম অত্যন্ত চড়া। আর এই ভ্যানিলা বিন মাদাগাস্কারসহ পশ্চিম ও মধ্য আফ্রিকা এবং মেক্সিকোসহ দক্ষিণ আমেরিকায় প্রচুর জন্মালেও এর চাষবাস অত্যন্ত শ্রমসাধ্য ও সময়সাপেক্ষ। তাই এক পাউন্ড খাঁটি ভ্যানিলা পেতে গেলে পকেটে অন্তত ১৭ হাজার টাকা নিয়ে বেরোতে হবে।
২ মৌরি ফুলের পরাগরেণু
শুনতে একটু অদ্ভুত হলেও মৌরি বা ফেনেল ফুলের পরাগরেণু অত্যন্ত দুষ্প্রাপ্য মসলা হিসেবে পরিচিত। ফুরফুরে হালকা, ফুলেল ও মৃদু ফ্লেভারের এ মসলাটি খুঁজে পাওয়াই ভার। ভূমধ্যসাগরীয় অঞ্চলে এর প্রচলন শুরু হলেও রসিকদের কাছে দুষ্প্রাপ্য মসলা হিসেবে এর কদর রয়েছে ওপরের দিকে। মাছ বা মাংসের পদে একেবারে শেষে এর ব্যবহার এক অদ্ভুত মেটে অথচ মিষ্টি সুবাস ছড়ায়। তবে কিনতে গেলে এক পাউন্ডের দাম পড়বে ৪৩ হাজার টাকার একটু বেশি।
১ জাফরান
মসলার দরবারে উজির-নাজির বদল হলেও রাজার আসনে সেই যুগ যুগ ধরে মহামান্য জাফরানই রয়েছেন। জাফরানগাছের প্রায় ৫০ থেকে ৭৫ হাজার ফুলের কেশর শুকিয়ে এক পাউন্ড জাফরান পাওয়া যায়।
আর এটি সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণের কাজে এত জনবল, সময় ও শ্রম লাগে যে উৎকৃষ্ট মানের জাফরানের দাম পাউন্ডপ্রতি
৪ লাখ টাকা পর্যন্ত হতে পারে।
সূত্র: লাক্সাটিক, বিজনেস ইনসাইডার

জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও।
২ ঘণ্টা আগে
আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
৩ ঘণ্টা আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
৪ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৪ ঘণ্টা আগে