মুক্তিযুদ্ধের কাহিনি নিয়ে অনেক ধরনের বই পাওয়া যায়। ইতিহাস ও গবেষণার বই যেমন আছে, মুক্তিযুদ্ধ নিয়ে তেমন আছে গল্প, কবিতা বা উপন্যাসও। ‘একাত্তরের মিলিটারি ভূত’ নামের বইটি একটি উপন্যাস।
ছোট্ট শিশু বিজয়। সে তার মায়ের কথায় তেল কিনতে দোকানে যায় রহিম চাচার সঙ্গে। সম্পর্কে রহিম বিজয়ের দাদা। একই এলাকায় থাকেন। পথে হাঁটতে হাঁটতে রহিম দাদার সঙ্গে বেশ কথা হয় বিজয়ের। রহিম দাদা তাকে যুদ্ধ, মিলিটারি, হামলা, বঙ্গবন্ধু, সাতই মার্চের ভাষণ ইত্যাদি শব্দ বলতে থাকেন। কিছুই বুঝতে পারে না বিজয়। বিজয় ভেবেছে বাজারে ভূত এসেছে। আর ভূতেরা হামলা চালাচ্ছে।
বিজয়কে দোকানে দিয়ে বাজারের দিকে ছোটেন রহিম। বাজারে তখন মিছিল হচ্ছিল। এ সময় কে বা কারা যেন ঢিল মেরেছে। বাজারের অবস্থা ভালো নয়। বাজারে পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণ চালায়। তারা রহিমকে খুঁজছিল। কারণ তিনি মুক্তিবাহিনীতে যোগ দিয়েছেন।
বাজারে হামলা চলছে—এ খবর পেয়ে দোকান বন্ধ করে ফেলেছেন দোকানের মালিক মনির। বিপদ হবে ভেবে তিনি বিজয়কেও যেতে দেননি। কিছু সময় যেতে না- যেতেই দোকানের কাঠের দরজায় কে যেন কড়া নাড়ে। ভয় পেয়ে যান মনির। দরজা খুললে মনির দেখতে পান, মিলিটারিরা এসেছে তাঁর দোকানে। তাঁদের নিয়ে এসেছেন এলাকারই মানুষ ইউনুস মিয়া। মিলিটারিরা মনিরের দোকানে এসে রহিম মিয়ার খোঁজ করে। তাঁকে না পেয়ে মনিরের ওপর আক্রমণ চালায়। একপর্যায়ে মেরেই ফেলে তাঁকে। ছোট্ট বিজয় ভয়ে লুকিয়ে ছিল। অবস্থা দেখে সে অজ্ঞান হয়ে যায়। তাকেও ধরে নিয়ে যায় পাকিস্তানি হানাদার বাহিনী। তাকে আটকে রাখে স্কুলে। বিজয়কে আটকে রাখার খবর পান মুক্তিযোদ্ধা রহিম। তিনি বিজয়ের বাবা ও অন্যদের সঙ্গে মিলে বিজয়কে উদ্ধার করার বুদ্ধি বের করেন।
বই: একাত্তরের মিলিটারি ভূত
লেখক: হুমায়ূন কবীর ঢালী
প্রকাশনী: বাংলা প্রকাশ
মূল্য: ১৫০

জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও।
২৫ মিনিট আগে
আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
১ ঘণ্টা আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
২ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
২ ঘণ্টা আগে