
সম্পর্ক দীর্ঘমেয়াদি করতে আজকাল টোটকা পাওয়া যায় এথায়-সেথায়। বলা হয় নিজেকে উজাড় না করে রোজ একটু একটু করে খরচ করতে। কুয়া থেকে রোজ ঘড়ায় তোলা জলের মতো। নিজেকে উজাড় করা বলতে নিজের সমস্ত হৃদয় মেলে না ধরে চাহিদা অনুযায়ী জোগান দেওয়ার কথাই তো হয় আজকাল। কারণ হৃদয়ের দাম অত সস্তা নয় এখনো! যেটা নিয়ে কথা হচ্ছিল, বৈচিত্র্য। সম্পর্কের এই বৈচিত্র্য হারিয়ে গেলে আগ্রহ কমে যেতে পারে। তবে সম্পর্কটা গুরুত্বপূর্ণ। এই জায়গা থেকে সরে আসা যাবে না।
সম্পর্কে বিনিয়োগ করুন
পরস্পরের কাজে প্রশংসা, ধন্যবাদ বলা, মনোযোগ দেওয়া, সহযোগিতা করা সম্পর্কের জন্য এক কথায় বিনিয়োগ। বিয়ে করেছে বলে একজন আরেকজনের ওপর আধিপত্য় বিস্তার করবে, সেটা করা যাবে না। কারণ বিয়ে যেহেতু চুক্তি, তাই যেকোনো সময় চুক্তি ভাঙাও সম্ভব।
কথা শুনুন
এখানে একটা ব্যাপার আছে। দম্পতিরা কি আসলে মনোযোগ দিয়ে নিজেদের কথাগুলো শোনেন? আমরা বলি বেশি, শুনি কম এবং শুনতে চাইও না। গবেষণা বলছে, একটা নেতিবাচক আচরণ ইমোশনাল ব্যাংক থেকে পাঁচ গুণ ইতিবাচক আচরণের টাকা খরচ করিয়ে দেয়; অর্থাৎ একটা খারাপ আচরণ পাঁচটা ভালো আচরণকে নষ্ট করে দেয়।
প্রতিদিন সম্পর্কের যত্ন নিন
আমরা ব্যাংকে টাকা জমিয়ে রাখি, যাতে বিপদে কাজে লাগে। প্রতিদিন মাটির ব্যাংকে যেমন অল্প অল্প করে পয়সা জমাই, সে রকম আজ থেকে শুরু করুন। জিজ্ঞেস করুন, তোমার দিনটা কেমন ছিল। ৩৬৫ দিনের এক দিন হিরার নেকলেস দেওয়ার চেয়ে প্রতিদিনের ছোট ছোট যত্ন অনেক বেশি মূল্যবান। প্রতিদিনকার ছোট ছোট যত্ন মানে আমি আমার সম্পর্কে প্রতিদিন বিনিয়োগ করছি। আমি থেকে আমরায় পরিবর্তিত হচ্ছি। সম্পর্ক প্রতিদিন যত্ন করতে হয় চারাগাছের মতো। না হলে সম্পর্ক মরে যায়। এই যত্ন প্রতিদিন চর্চার ব্যাপার।
কোয়ালিটি টাইম কাটান
আমরা সব থেকে কম কোয়ালিটি টাইম দিই জীবনসঙ্গীকে। প্রথম দেখা করতে যাওয়ার, সুন্দর করে নিজেকে উপস্থাপন করার জায়গাটা থেকে নারী-পুরুষ উভয়েই বিয়ের পর অনেক দূরে সরে আসি। আবার ঘন ঘন দীর্ঘ নিশ্বাস ফেলে বলি—আহা, ও কেন বদলাল? আমি নিজেও যে বদলে গেছি, সেই আয়নাটা নিজের চোখের সামনে আদতে আমরা ধরি না। একটু খেয়াল করে দেখুন, কোথায় কোথায় বদলেছেন প্রেমের দিনগুলো থেকে বর্তমান বিবাহিত দিনগুলোতে।
যা করবেন
⦁ চোখে চোখ রেখে কথা বলুন।
⦁ কথা শুরু হলে হাতের মোবাইল ফোন বা অন্যান্য ডিভাইস কিংবা টিভির রিমোট দূরে রাখুন।
⦁ আপনার ভালোবাসার মানুষটা কী বলছে, সেটা মনোযোগ দিয়ে শুনুন।
⦁ কথা বলার জন্য কথা বলবেন না। আপনার পাশের মানুষটি কী বলতে চাইছি সেটা বুঝুন, সেটাকে নিয়ে দ্বিতীয়বার নিজের মনেই চিন্তা করুন। আপনার সঙ্গে তেমনটা হলে আপনার নিজের কী মনে হতো, সেটা ভাবুন। আপনার ভালোবাসার মানুষটির সব অনুভূতি বোঝার চেষ্টা করুন। তারপরে মুখ খুলুন। কিছু একটা বলতে হবে বলেই কথা বলবেন না। সেটা একদম গ্রহণযোগ্য নয়।
⦁ একসঙ্গে দুজনেই পছন্দ করেন এমন কিছু কাজ সাপ্তাহিক তালিকায় রাখুন। যেমন—হাঁটতে যাওয়া, সিনেমা দেখা, বই পড়া ইত্যাদি।
⦁ পাশের মানুষটি যখন আপনাকে কিছু বোঝাচ্ছেন, তখন তার প্রাসঙ্গিক প্রশ্ন করুন।
⦁ নিজস্ব মতামতের অংশীদারত্বে রুটিন ঠিক করুন।
⦁ কোনো প্রসঙ্গে আপনার সঙ্গে আপনার জীবনসঙ্গী বা ভালোবাসার মানুষটি আলোচনা করতে চাইলে এড়িয়ে যাবেন না। এড়িয়ে যাওয়া জিনিসটি সবাই বোঝে। সেটা সম্পর্কের জন্য প্রচণ্ড ক্ষতিকারক।
⦁ উপদেশ দেওয়া থেকে অবশ্যই বিরত থাকবেন।
⦁ আপনি যদি কোনো বিষয়ে মনে করেন যে আপনি তাঁকে সাহায্য করতে সক্ষম, সেটা জানান।
মনে রাখতে হবে
দাম্পত্য একটা মাধুর্যপূর্ণ সম্পর্ক। এই সম্পর্কে কীভাবে ইতিবাচক ভারসাম্য বাড়বে, সেটা নিয়ে কমবেশি আমরা সবাই ভাবি। ছোট ছোট কাজে যত্ন দেখানো, আমি তোমার পাশে আছি বোঝানো, বের হওয়ার আগে বলে যাওয়া অথবা সারা দিন কাজ করে সে যখন ক্লান্ত, তখন তাকে এক কাপ চা বানিয়ে পাশে বসা— এগুলো ধীরে ধীরে আস্থা বাড়ায়। তবে এই কাজগুলো কিন্তু দুজনকেই করতে হবে, শুধু একজন করলে কাজ হবে না।
লেখক: চিকিৎসক ও সাইকোথেরাপি প্র্যাকটিশনার, ফিনিক্স ওয়েলনেস সেন্টার, ঢাকা

কখনো কখনো রং রাজনৈতিক পরিচয় বহন করে, আবার কখনো সেই রংই হয়ে ওঠে বিভিন্ন প্রতীকের উৎস। সময় যত গড়িয়েছে, ফ্যাশনে রঙের ব্যবহার ততই হয়েছে প্রতীকী। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে অনেকে সেদিন বিভিন্ন রঙের পোশাক পরবেন। আর পোশাকে সেসব রঙের থাকবে বিভিন্ন অর্থ ও ব্যঞ্জনা।
১১ মিনিট আগে
বিউটি কিংবা রূপচর্চার জগতে প্রতিনিয়ত নতুন নতুন ট্রেন্ড আসে—কখনো ম্যাট লুক, কখনো বা গ্লিটারি মেকআপ। তবে এবারের ট্রেন্ডটি একটু ভিন্ন এবং বেশ আরামদায়ক। সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে টিকটক অথবা ইনস্টাগ্রাম স্ক্রল করলেই এখন চোখে পড়ছে থলথলে, কাচের মতো স্বচ্ছ আর জেলির মতো দেখতে কিছু প্রসাধনী।
১ ঘণ্টা আগে
বয়স চল্লিশের কোটা পার হতেই আয়নার সামনে দাঁড়ালে অনেকের মন খারাপ হয়ে যায়। বলিরেখা, চোখের নিচে কালো ছোপ কিংবা ত্বকের টানটান ভাব কমে যাওয়া— এসবই বার্ধক্যের স্বাভাবিক লক্ষণ। তবে বেশি যে সমস্যা ভোগায়, তা হলো ত্বকের অতিরিক্ত রুক্ষতা ও খসখসে ভাব। শুধু দামি ক্রিম মেখে এই সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ, বয়স...
১৫ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে আমাদের শরীরের বয়স বাড়বে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু অনেক সময় দেখা যায়, প্রকৃত বয়সের তুলনায় শরীরে বার্ধক্যের ছাপ পড়ে যায় অনেক আগে। একেই বলা হয় অকালবার্ধক্য। শরীরের স্বাভাবিক বয়স বৃদ্ধির প্রক্রিয়াগুলো সময়ের আগে দৃশ্যমান হলে তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বার্ধক্য অনিবার্য হলেও...
১৬ ঘণ্টা আগে