ইসলামিক ফাউন্ডেশনের অধীনে মাদারীপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ৪ ধরনের শূন্য পদে ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। দেশের যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। ১৩ জুলাই এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদের নাম: পেশ ইমাম।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির কামিল ডিগ্রি/দাওরায়ে হাদিস পাস। কোনো প্রতিষ্ঠানে খতিব, মুফতি বা মুহাদ্দিস হিসেবে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ১৫,০০০ টাকা।
পদের নাম: মুয়াজ্জিন।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতাসহ আলিম অথবা দাওরায়ে হাদিস পাস বা সমমানের শিক্ষাগত যোগ্যতাসহ ইলমে কিরাতে সার্টিফিকেট থাকতে হবে।
বেতন: ১০,০০০ টাকা।
পদের নাম: খাদেম।
পদসংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা: আলিম বা দাওরায়ে হাদিস পাস।
বেতন: ৭,৫০০ টাকা।
পদের নাম: নিরাপত্তা প্রহরী।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস বা সমমানের মাদ্রাসা শিক্ষা বা দাওরায়ে হাদিস পাসসহ সামরিক বাহিনী, পুলিশ বাহিনী বা আনসার বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: ৬,৫০০ টাকা।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র ‘উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, মাদারীপুর, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, মাদারীপুর’ এই ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়: আগামী ১৪ আগস্ট, ২০২৫।
সূত্র: বিজ্ঞপ্তি

দক্ষ জনশক্তির ঘাটতি মোকাবিলায় বিদেশি পেশাজীবীদের জন্য বিভিন্ন কর্মভিসা চালু করেছে জার্মানি। এর মধ্যে অন্যতম হলো কোয়ালিফায়েড এমপ্লয়মেন্ট ভিসা। স্বীকৃত শিক্ষাগত বা কারিগরি যোগ্যতা রয়েছে এবং জার্মান কোনো প্রতিষ্ঠানের চাকরির প্রস্তাব পেয়েছেন...
৩ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে বিশ্বজুড়ে আলোচনা যেমন বাড়ছে, তেমনি চাকরির ভবিষ্যৎ নিয়েও নানা প্রশ্ন উঠছে। অটোমেশন ও প্রযুক্তিনির্ভর কর্মপদ্ধতির বিস্তারে অনেকের মধ্যে চাকরির নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তবে প্রযুক্তি যেমন কিছু কাজের ধরন বদলেছে...
৩ ঘণ্টা আগে
অনলাইন শপিং মার্কেট প্লেস শপআপ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ট্রেজারি অ্যান্ড ব্যাংকিং অপারেশনস বিভাগে ‘সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৭ জুন পর্যন্ত।
১৬ ঘণ্টা আগে
আলোক হেলথকেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেড কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘মেডিকেল অফিসার (সুইটেবল ডিপার্টমেন্ট)’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ জুন পর্যন্ত।
১৭ ঘণ্টা আগে