বস্ত্র অধিদপ্তরে জনবল নিয়োগের বড় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অধিদপ্তরে ১৮ ধরনের শূন্য পদে মোট ১৯০ জনকে নিয়োগ দেওয়া হবে। ২৪ জুলাই এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগামী ৪ আগস্ট থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হবে।
পদের নাম ও সংখ্যা: কম্পিউটার অপারেটর, ৬টি।
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।
পদের নাম ও সংখ্যা: টেইলার মাস্টার, ৬টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান। টেইলারিং কোর্সে প্রশিক্ষণ এবং সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।
পদের নাম ও সংখ্যা: উচ্চমান সহকারী, ৩টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটারে দক্ষতা এবং টাইপিংয়ে বাংলা ২৫ ও ইংরেজি ৩০ শব্দের গতি থাকতে হবে।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
পদের নাম ও সংখ্যা: আর্টিষ্ট ডিজাইনার, ৫টি।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা। সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ ও কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
পদের নাম ও সংখ্যা: প্যাটার্ন ডিজাইনার, ৫টি।
শিক্ষাগত যোগ্যতা: চারু ও কারুকলা/ডিজাইন বিষয়ে প্রশিক্ষণ। সংশ্লিষ্ট কাজে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
পদের নাম ও সংখ্যা: টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ১৭টি।
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমমান। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
পদের নাম ও সংখ্যা: লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, ৫টি।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক বা সমমান। গ্রন্থাগার কাজে অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, ২০টি।
যোগ্যতা: উচ্চমাধ্যমিক বা সমমান।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম ও সংখ্যা: ম্যাকানিকস, ১৭টি।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক বা সমমান। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম ও সংখ্যা: হিসাব সহকারী কাম ক্যাশিয়ার, ২টি।
শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় শিক্ষায় মাধ্যমিক সার্টিফিকেট। হিসাবরক্ষণে দক্ষতা থাকতে হবে।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম ও সংখ্যা: আর্টিস্ট অ্যাসিস্ট্যান্ট, ১টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। আর্টিস্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ৮,৮০০-২১,৩১০ টাকা।
পদের নাম ও সংখ্যা: বয়লার অপারেটর, ৫টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি
পাস। সংশ্লিষ্ট কাজে প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ হতে হবে।
বেতন: ৮,৮০০-২১,৩১০ টাকা।
পদের নাম ও সংখ্যা: ইলেকট্রিশিয়ান, ৪টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। বৈদ্যুতিক কাজের দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ৮,৮০০-২১,৩১০ টাকা।
পদের নাম ও সংখ্যা: ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ১৫টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। পরীক্ষাগারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ৮,৮০০-২১,৩১০ টাকা।
পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক, ৬৭টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। সরকারি অফিসে সহায়ক কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।
পদের নাম ও সংখ্যা: নিরাপত্তা প্রহরী, ৫টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। নিরাপত্তা কাজে অভিজ্ঞ হতে হবে।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।
পদের নাম ও সংখ্যা: মালি, ১টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।
পদের নাম ও সংখ্যা: বাবুর্চি, ২টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: আগামী ৩১ আগস্ট ২০২৫।
সূত্র: বিজ্ঞপ্তি

দক্ষ জনশক্তির ঘাটতি মোকাবিলায় বিদেশি পেশাজীবীদের জন্য বিভিন্ন কর্মভিসা চালু করেছে জার্মানি। এর মধ্যে অন্যতম হলো কোয়ালিফায়েড এমপ্লয়মেন্ট ভিসা। স্বীকৃত শিক্ষাগত বা কারিগরি যোগ্যতা রয়েছে এবং জার্মান কোনো প্রতিষ্ঠানের চাকরির প্রস্তাব পেয়েছেন...
৩ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে বিশ্বজুড়ে আলোচনা যেমন বাড়ছে, তেমনি চাকরির ভবিষ্যৎ নিয়েও নানা প্রশ্ন উঠছে। অটোমেশন ও প্রযুক্তিনির্ভর কর্মপদ্ধতির বিস্তারে অনেকের মধ্যে চাকরির নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তবে প্রযুক্তি যেমন কিছু কাজের ধরন বদলেছে...
৪ ঘণ্টা আগে
অনলাইন শপিং মার্কেট প্লেস শপআপ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ট্রেজারি অ্যান্ড ব্যাংকিং অপারেশনস বিভাগে ‘সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৭ জুন পর্যন্ত।
১৬ ঘণ্টা আগে
আলোক হেলথকেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেড কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘মেডিকেল অফিসার (সুইটেবল ডিপার্টমেন্ট)’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ জুন পর্যন্ত।
১৭ ঘণ্টা আগে