বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে মোট ১০২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। প্রতিষ্ঠানটির চিফ অব পার্সোনেল আ ন ম শরীফুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পদগুলো হলো সহকারী ব্যবস্থাপক (প্রশাসন), হিসাব কর্মকর্তা, সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক), সহকারী প্রশাসনিক কর্মকর্তা, সহকারী হিসাব কর্মকর্তা ও সহকারী বাণিজ্যিক কর্মকর্তা। এসব পদে উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংস্থার অধীনে ৩৪টি বাফার গুদামের জন্য ৯ম ও ১০ম গ্রেডে অনুমোদিত জনবলের বিপরীতে ৬ ক্যাটাগরির পদে ১০২ জন কর্মকর্তা নিয়োগের লক্ষ্যে ২০২৫ সালের ৩ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
সম্প্রতি এই নিয়োগের অধীনে অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষার ফলের ভিত্তিতে ১০২ জন প্রার্থীকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের বিসিআইসির ওয়েবসাইট থেকে পুলিশ ভেরিফিকেশন ফরম ডাউনলোড করে পাঁচ সেট পূরণসহ পাসপোর্ট সাইজের চার কপি ছবি, প্রতি সেটের সঙ্গে সব শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নাগরিকত্ব সনদের (ইউনিয়ন/পৌরসভা কর্তৃক প্রদত্ত) ফটোকপি, অভিজ্ঞতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে) জমা দিতে হবে।
২৬ ফেব্রুয়ারির মধ্যে ‘মহাব্যবস্থাপক (প্রশাসন), নিয়োগ ও প্রশিক্ষণ উপবিভাগ’ বরাবর এসব তথ্য সরাসরি জমা অথবা রেজিস্ট্রি করা ডাকযোগে পাঠাতে হবে।

দক্ষ জনশক্তির ঘাটতি মোকাবিলায় বিদেশি পেশাজীবীদের জন্য বিভিন্ন কর্মভিসা চালু করেছে জার্মানি। এর মধ্যে অন্যতম হলো কোয়ালিফায়েড এমপ্লয়মেন্ট ভিসা। স্বীকৃত শিক্ষাগত বা কারিগরি যোগ্যতা রয়েছে এবং জার্মান কোনো প্রতিষ্ঠানের চাকরির প্রস্তাব পেয়েছেন...
২ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে বিশ্বজুড়ে আলোচনা যেমন বাড়ছে, তেমনি চাকরির ভবিষ্যৎ নিয়েও নানা প্রশ্ন উঠছে। অটোমেশন ও প্রযুক্তিনির্ভর কর্মপদ্ধতির বিস্তারে অনেকের মধ্যে চাকরির নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তবে প্রযুক্তি যেমন কিছু কাজের ধরন বদলেছে...
২ ঘণ্টা আগে
অনলাইন শপিং মার্কেট প্লেস শপআপ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ট্রেজারি অ্যান্ড ব্যাংকিং অপারেশনস বিভাগে ‘সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৭ জুন পর্যন্ত।
১৪ ঘণ্টা আগে
আলোক হেলথকেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেড কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘মেডিকেল অফিসার (সুইটেবল ডিপার্টমেন্ট)’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ জুন পর্যন্ত।
১৬ ঘণ্টা আগে