বাংলাদেশ পুলিশে সার্জেন্ট পদে আবেদন গ্রহণ চলছে। ৪ মার্চ এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ৮ মার্চ থেকে অনলাইনের মাধ্যমে আবেদনের প্রক্রিয়া শুরু হয়। আগামী ২ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে। স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা এতে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। কম্পিউটার চালনায় ন্যূনতম ৩ মাসের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে (তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্তা গ্রহণযোগ্য নয়)।
৫ ধাপের বাছাইপ্রক্রিয়া শেষে চূড়ান্ত প্রশিক্ষণের জন্য মনোনয়ন দেওয়া হবে। প্রথম ধাপে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করতে হবে। প্রথম ধাপের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৪৮ টাকা।
প্রাথমিক ধাপে নির্বাচিত হওয়ার চূড়ান্ত ধাপের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২৩ টাকা। আগ্রহী প্রার্থীরা এই লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
বাছাইয়ের শেষ ধাপে সিলেকশন বোর্ড কর্তৃক সুপারিশ করা প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা এবং পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক বিবেচনান্তে মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হবে। সার্জেন্ট হিসেবে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে ১ বছরমেয়াদি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে।

গাজীপুর সিটি করপোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ১৫ ক্যাটাগরির পদে মোট ৪৪ জনকে নিয়োগ দেওয়া হবে। ১৭ মার্চ এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীদের সিটি করপোরেশনের নির্ধারিত আবেদনপত্রে উল্লিখিত তথ্য দিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে।
১ ঘণ্টা আগে
যমুনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান যমুনা ইলেকট্রিক ও সোলারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে সোলার ও চার্জার ফ্যান ফিটিংস টেকনিশিয়ান পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২৯ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। অভিজ্ঞতা ছাড়াও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
৪ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক এশিয়া পিএলসি। প্রতিষ্ঠানটিতে ম্যানেজারের শূন্য পদে একাধিক লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২৯ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
৬ ঘণ্টা আগে
আজকের পত্রিকার শিক্ষা ও ক্যারিয়ার বিভাগে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।
৬ ঘণ্টা আগে