শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে শ্রম অধিদপ্তরে রাজস্ব খাতভুক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৩ থেকে ২০তম গ্রেডের ১৩তম ক্যাটাগরির ৬৯টি পদে এ নিয়োগ দেওয়া হবে।
পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তা ছাড়া কম্পিউটার ব্যবহারে দক্ষতা; সাঁটলিপি-ইংরেজিতে সর্বনিম্ন প্রতি মিনিটে ৮০ শব্দ এবং বাংলায় ৫০ শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষর-কম্পিউটার—মুদ্রাক্ষরিক পদে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে উত্তীর্ণ হতে হবে।
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)।
পদের নাম: হিসাবরক্ষক।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় শিক্ষা (বাণিজ্য) বিভাগে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং মাইক্রোসফট অফিসসহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)।
পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর।
পদসংখ্যা: ১৪টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।
পদের নাম: ল্যাবরেটরি টেকনিশিয়ান।
পদসংখ্যা: ৮টি।
শিক্ষাগত যোগ্যতা: জীববিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে প্যাথলজিক্যাল ল্যাবরেটরিতে ল্যাবরেটরি টেকনিশিয়ান হিসেবে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।
পদের নাম: লাইব্রেরি সহকারী।
পদসংখ্যা: ৪টি।
শিক্ষাগত যোগ্যতা: গ্রন্থাগারবিজ্ঞান, তথ্যবিজ্ঞান বা গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।
পদের নাম: পরিবারকল্যাণ পরিদর্শিকা।
পদসংখ্যা: ১৮টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে হাসপাতাল বা ক্লিনিকে পরিবারকল্যাণ পরিদর্শিকা হিসেবে অন্যূন ২ বছর কাজের অভিজ্ঞতা।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।
পদের নাম: অডিওভিজ্যুয়াল অপারেটর।
পদসংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।
পদের নাম: ফার্মাসিস্ট।
পদসংখ্যা: ৩টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে ফার্মাসিস্ট হিসেবে ১ বছরের প্রশিক্ষণসহ ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)।
পদের নাম: ডেটা এন্ট্রি অপারেটর।
পদসংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
পদের নাম: নার্স।
পদসংখ্যা: ৮টি।
শিক্ষাগত যোগ্যতা: নার্সিং বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
পদের নাম: ডিসপেনসারি অ্যাটেনডেন্ট।
পদসংখ্যা: ৫টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)।
পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী।
পদসংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।
পদের নাম: আয়া (মহিলা)।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।
বয়স: প্রার্থীর বয়স সব ক্ষেত্রে ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সর্বনিম্ম ১৮ এবং অনূর্ধ্ব ৩২ বছরের হলে আবেদন করতে পারবেন। তবে সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর এবং সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদনের প্রক্রিয়া
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আরও বিস্তারিত দেখুন অধিদপ্তরের ওয়েবসাইটে।
আবেদনের শেষ সময়: ১৫ মার্চ ২০২৬, বিকেল ৫টা।
সূত্র: বিজ্ঞপ্তি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পল্লী ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটিতে ১০ ক্যাটাগরির পদে মোট ৪০০ জনকে নিয়োগ দেওয়া হবে। ১৯ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ২২ ফেব্রুয়ারি থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১২ ঘণ্টা আগে
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ে (চাঁবিপ্রবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির সাত ক্যাটাগরির পদে মোট ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। ২৩ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারবেন।
১২ ঘণ্টা আগে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণায়ের অধীনে বিদ্যুৎ বিভাগের আওতাধীন প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দপ্তরটিতে সাত ক্যাটাগরির শূন্য পদে মোট ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগামী ১ মার্চ থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হবে।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির পাঁচ ক্যাটাগরির শূন্য পদে মোট পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে। ২৫ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।
১৪ ঘণ্টা আগে