মারিয়া নুসরাত পেশায় একজন ফ্রেঞ্চ ভাষার শিক্ষক। তিনি ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশে ফরাসি ভাষা বিভাগের প্রধান হিসেবে কাজ করছেন। পাশাপাশি ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সংযুক্ত ফ্যাকাল্টি হিসেবেও কর্মরত। কয়েক বছর ধরে তিনি ফ্রেঞ্চ ভাষা পড়াচ্ছেন। ভাষা শেখানোর পাশাপাশি শিক্ষার্থীদের ফ্রান্সের সংস্কৃতি এবং বাস্তব জীবনে ফ্রেঞ্চ ব্যবহারের গুরুত্বও তুলে ধরেন। তাঁর সঙ্গে কথা বলে লিখেছেন মোফাজ্জল হোসেন।

বর্তমান সময়ে তৃতীয় ভাষা জানা যেকোনো শিক্ষার্থীর জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই ভাষা যদি হয় ফ্রেঞ্চ, তাহলে সুযোগের পরিধি আরও বেড়ে যায়। ফ্রেঞ্চ শুধু একটি বিদেশি ভাষা নয়, এটি আন্তর্জাতিক যোগাযোগ, উচ্চশিক্ষা এবং বৈশ্বিক ক্যারিয়ারের দরজা খুলে দেয়। ফ্রান্স, কানাডা, ইউরোপ ও আফ্রিকার বহু দেশে এই ভাষার ব্যবহার রয়েছে। ফলে ফ্রেঞ্চ জানা শিক্ষার্থীরা আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে থাকে।
যেভাবে শুরু করবেন
ফ্রেঞ্চ শেখার শুরুতে উচ্চারণে জোর দেওয়া জরুরি। কারণ ফ্রেঞ্চ উচ্চারণ ইংরেজির চেয়ে আলাদা। পাশাপাশি মৌলিক শব্দভান্ডার ও দৈনন্দিন কথোপকথনের বাক্য শেখা দরকার। শুরুতে বেশি ব্যাকরণের দিকে না গিয়ে ভাষাটি ব্যবহার করার অভ্যাস গড়ে তুলতে হবে। উচ্চারণের ক্ষেত্রে সাইলেন্ট লেটার, নেজাল সাউন্ড ও লিয়াজোঁ—এসব শিক্ষার্থীদের জন্য চ্যালেঞ্জ হতে পারে। ব্যাকরণে gender, verb conjugation ও tense নিয়ে সমস্যা দেখা দেয়। তবে নিয়মিত শোনা (লিসেনিং), বলা (স্পিকিং) এবং অনুশীলনের মাধ্যমে এসব ধীরে ধীরে আয়ত্ত করা সম্ভব।
যেভাবে উন্নতি করবেন
ভাষা শেখার ক্ষেত্রে নিয়মিত চর্চা খুব কাজে দেয়। প্রতিদিন অল্প সময় হলেও ফ্রেঞ্চ শোনা, পড়া ও বলা অনুশীলন করা উচিত। গান শোনা, ছোট ছোট ভিডিও দেখা, নিজের সঙ্গে নিজে কথা বলা বা সহজ বাক্য লেখা—এসব উপায়ও খুব কার্যকর। মারিয়া নুসরাত বলেন, ‘ভাষা শেখায় ধারাবাহিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিখুঁত হওয়া নয়।’
সহায়ক বই, অ্যাপ ও অন্যান্য
প্রথমে J’aime, Alter Ego, Nouveau Taxi এবং A1 লেভেলের বইগুলো উপকারী। অ্যাপের মধ্যে ডুওলিঙ্গো, বুসু এবং টিভিফাইভ মন্ড লার্ন ফ্রেঞ্চ বেশ সহায়ক। ইউটিউবে ‘লার্ন ফ্রেঞ্চ উইথ আলেক্সা’, ‘ইনার ফ্রেঞ্চ’ ও ‘ফ্রঁসে অথেনটিক’ চ্যানেলগুলো শিক্ষার্থীদের জন্য ভালো রিসোর্স। যদি কোনো শিক্ষার্থী নিয়মিত চর্চা করে, তাহলে ৬ থেকে ৮ মাসের মধ্যে একজন শিক্ষার্থী মৌলিক বিষয়গুলো আয়ত্ত করতে পারে। তবে এটি নির্ভর করে শেখার আগ্রহ, সময় এবং অনুশীলনের ওপর।
ক্যারিয়ার সুবিধা
বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে আন্তর্জাতিক শিক্ষা ও বিদেশে পড়াশোনার আগ্রহ বাড়ছে। সেই সঙ্গে ফ্রেঞ্চ ভাষার গুরুত্বও ধীরে ধীরে বাড়ছে। আগামী দিনে এই ভাষা শেখার চাহিদা আরও বাড়বে বলে মনে করেন শিক্ষক মারিয়া নুসরাত। ফ্রেঞ্চ জানা থাকলে শিক্ষকতা, অনুবাদ, দূতাবাস, ট্যুরিজম, এয়ারলাইনস, আন্তর্জাতিক এনজিও এবং বহুজাতিক কোম্পানিতে কাজের সুযোগ তৈরি হয়। অনেক ক্ষেত্রে এটি একটি শক্তিশালী অতিরিক্ত দক্ষতা হিসেবে কাজ করে। বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রেও ফ্রেঞ্চ বড় সহায়ক ভূমিকা রাখে।
ফ্রেঞ্চ ভাষার চাহিদা
ফ্রেঞ্চ বিশ্বের অন্যতম জনপ্রিয় ভাষা। এটি জাতিসংঘ, ইউনেসকো ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির মতো সংস্থার অফিশিয়াল ভাষা। বিশ্বায়নের যুগে ফ্রেঞ্চ জানা মানে আরও বিস্তৃত পরিসরে যোগাযোগের সুযোগ।
ফ্রেঞ্চ কঠিন ভাষা নয়, বরং
কিছুটা আলাদা। ভয় পাওয়ার কিছু নেই। ছোট ছোট ধাপে শুরু করুন, নিয়মিত সময় দিন এবং অনুশীলন চালিয়ে যান। ভাষা শেখা কোনো পরীক্ষা নয়, এটি একটি দীর্ঘ যাত্রা। আগ্রহ ও ধারাবাহিক চর্চা থাকলে সাফল্য আসবেই।

সম্প্রতি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাইম ব্যাংক পিএলসি। বেসরকারি ব্যাংকটি ‘ট্রেইনি অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১২ ঘণ্টা আগে
প্রত্যেক মানুষের জীবনে স্বপ্ন এক অবিচ্ছেদ্য অংশ। ভালো চাকরি, সুন্দর জীবন এবং সমাজে একটি সম্মানজনক অবস্থান অর্জনের আকাঙ্ক্ষাই মানুষকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। তবে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন সঠিক পরিকল্পনা, সুস্পষ্ট লক্ষ্য এবং নিরলস প্রচেষ্টা।
১৬ ঘণ্টা আগে
বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি (নৌ) পদে বি-২০২৬ ব্যাচে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৯টি শাখায় মোট ৪৫০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য শুধু পুরুষ প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
২ দিন আগে
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। প্রতিষ্ঠানটি অস্থায়ী ভিত্তিতে অফিস সহায়ক পদে ১০৩ জনকে নিয়োগ দেবে। আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
২ দিন আগে