
বাংলাদেশের অর্থনীতিতে রেডিমেড গার্মেন্টস (আরএমজি) বা তৈরি পোশাকশিল্প সবচেয়ে গুরুত্বপূর্ণ রপ্তানিমুখী খাত। আর এ সেক্টরের হার্ট বলা হয় মার্চেন্ডাইজিংকে। দেশের তৈরি পোশাকশিল্পে হাজারো তরুণের স্বপ্নের ক্যারিয়ার মার্চেন্ডাইজিং। যেখানে একটি অর্ডারের সফলতা নির্ভর করে একজন পেশাদারের দক্ষতা, বিচক্ষণতা ও সময়োপযোগী সিদ্ধান্তের ওপর।
বাইরে থেকে চাকচিক্যময় মনে হলেও এ পেশার ভেতরে রয়েছে নিরন্তর শেখা, চাপ সামলানো এবং বাস্তবতার কঠিন পরীক্ষা। কীভাবে ধাপে ধাপে নিজেকে তৈরি করলে এই প্রতিযোগিতামূলক অঙ্গনে সফল হওয়া যায়—চলুন সে সম্পর্কে জেনে নেওয়া যাক।
নিজের পথ চিনুন
ক্যারিয়ার গ্রোথের কোনো ‘ম্যাজিক ফর্মুলা’ নেই। প্রতিটি প্রেক্ষাপট ও সংগ্রাম আলাদা। অন্যের দেখাদেখি না করে নিজের সক্ষমতা বুঝুন। আপনি কি কাস্টমার ডিলিংয়ে পটু, নাকি টেকনিক্যাল প্রোডাকশনে? নিজের শক্তির জায়গাটি চিনতে পারলেই আপনার সত্যিকারের গ্রোথ শুরু হবে।
মার্চেন্ডাইজিং মানে শুধু ই-মেইল চালাচালি নয়
অনেকেই মনে করেন মার্চেন্ডাইজিং মানে শুধু সুন্দর ইংরেজিতে ই-মেইল করা। কিন্তু বাস্তবতা হলো ফ্যাব্রিক, ট্রিমস, প্রাইসিং, লিড টাইম এবং কমপ্লায়েন্স সম্পর্কে গভীর জ্ঞান না থাকলে আপনি পূর্ণাঙ্গ মার্চেন্ডাইজার হতে পারবেন না। প্রোডাকশন লাইফ সাইকেলের প্রতিটি সুতো সম্পর্কে আপনাকে জানতে হবে।
ফ্যাক্টরি ফ্লোর হলো আসল ক্লাসরুম
ডেস্ক জবে বসে আপনি কখনো প্রোডাকশন সমস্যা বুঝবেন না। যে মার্চেন্ডাইজার ফ্যাক্টরি ফ্লোরে সময় কাটান, তিনিই বোঝেন একটি অর্ডারের প্রকৃত চ্যালেঞ্জ কোথায়। ফ্লোর সম্পর্কে জ্ঞান থাকলে আপনি বায়ারকে বাস্তবসম্মত প্রতিশ্রুতি দিতে পারবেন, যা আপনার পেশাদারত্ব বাড়াবে।
প্রথম ৫ বছর: স্যালারি নয়, স্কিল আগে
আরএমজি সেক্টরে ডিগ্রির চেয়ে আপনার ‘স্কিল’ বা দক্ষতার দাম বেশি। শুরুতে বেতন নিয়ে বেশি চিন্তা না করে কাজ শেখার দিকে মনোযোগ দিন। একবার দক্ষ হয়ে গেলে, বেতন আপনাকে
খুঁজতে আসবে।
অর্ডার লাইফ সাইকেল বুঝুন
একজন ভবিষ্যৎ লিডার হতে হলে শুধু নিজের ডেস্কের কাজ বুঝলে হবে না। অর্ডার ইনকোয়ারি থেকে শুরু করে শিপমেন্ট পর্যন্ত পুরো প্রসেসটি আয়ত্ত করতে হবে। প্রতিটি ধাপের স্বচ্ছ ধারণা আপনাকে বড় সিদ্ধান্ত নিতে আত্মবিশ্বাস জোগাবে।
কমিউনিকেশন স্কিল মানে শুধু ইংরেজি নয়
কমিউনিকেশন মানে হলো আপনি আপনার কথাটি বায়ার বা প্রোডাকশন টিমকে কতটা পরিষ্কারভাবে বোঝাতে পারছেন। স্পষ্টবাদিতা, সত্য কথা বলা এবং সঠিক সময়ে তথ্য শেয়ার করা—এটিই আসল কমিউনিকেশন।
ভুল থেকে শিক্ষা নিন
ক্যারিয়ারের শুরুতে ভুল হওয়া স্বাভাবিক। একটি ভুল মানে ক্যারিয়ার শেষ নয়। যাঁরা ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে সংশোধন করেন, তাঁরাই একসময় সিনিয়র পজিশনে পৌঁছান।
ধৈর্য, দায়িত্ববোধ ও সততা
এই তিনটি গুণ মার্চেন্ডাইজিংয়ে বাধ্যতামূলক। আপনার একটি ভুল সিদ্ধান্ত বা অবহেলা পুরো শিপমেন্টকে ঝুঁকিতে ফেলতে পারে। তাই প্রতিটি পদক্ষেপে দায়িত্বশীল হোন।
ক্যারিয়ারের একটা পর্যায়ে গিয়ে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার সফলতার ‘সিক্রেট’ কী ছিল। মনে রাখবেন, পরিপক্বতা রাতারাতি আসে না, এটি অভিজ্ঞতা আর পরিশ্রমের ফসল।
অনুলিখন: আশিকুর রহমান

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পল্লী ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটিতে ১০ ক্যাটাগরির পদে মোট ৪০০ জনকে নিয়োগ দেওয়া হবে। ১৯ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ২২ ফেব্রুয়ারি থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১২ ঘণ্টা আগে
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ে (চাঁবিপ্রবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির সাত ক্যাটাগরির পদে মোট ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। ২৩ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারবেন।
১২ ঘণ্টা আগে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণায়ের অধীনে বিদ্যুৎ বিভাগের আওতাধীন প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দপ্তরটিতে সাত ক্যাটাগরির শূন্য পদে মোট ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগামী ১ মার্চ থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হবে।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির পাঁচ ক্যাটাগরির শূন্য পদে মোট পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে। ২৫ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।
১৪ ঘণ্টা আগে