নিজের কর্মক্ষেত্র নিয়ে সব সময় হা হুতাশ করেন। দিন রাত যেখানে কাজ করছেন সে কোম্পানিকে নিয়ে গালমন্দ করেন। এমন মানুষের সংখ্যা অনেক। অবশ্য কেন তিনি সফল হচ্ছেন না। বছরের পর বছর এক জায়গার পড়ে আছেন। সেটা নিয়ে মোটেও ভাবেন না। নিজের দুর্বল দিক সবল করতে তৎপর নয়। বরং কোম্পানির দুর্বলতা নিয়ে আলোচনায় মুখর থাকেন। সফলতা অর্জনের শর্টকাট পথ নেই। তবে কিছু নিয়ম তো আছেই, যা মানলে ক্যারিয়ারে উন্নতি সম্ভব।
এক. যতটুকু কাজ যখন ই করা হোক। সেটা গুছিয়ে করতে হবে। অগোছালো কাজ ক্যারিয়ারের ক্ষতি করে। গোছানো মানুষেরা সহজে সফল হন। কাজই নয়, কর্মক্ষেত্রে কথাও গুছিয়ে বলতে হবে।
দুই. কমিউনিকেশন, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইংরেজি ইত্যাদি বিষয়ে দুর্বলতা থাকতেই পারে। তাই দুর্বল জায়গাটা কোথায়, সেটা চিহ্নিত করতে হবে। অতঃপর নিতে হবে সময়োপযোগী পদক্ষেপ। লিডারশীপে ঘাটতি আছে। দু একটা প্রশিক্ষণ নিলেই হয়। নিজের খরচে নিলে অসুবিধার চেয়ে পরবর্তীতে সুবিধাই বেশি।
তিন. উপস্থাপনে দক্ষতা থাকা জরুরি। যুক্তি, তথ্য উপাত্ত দিয়েই রিপোর্ট তৈরি করতে হবে। বসরা বটম লাইন দেখেন। তাই বটম লাইন আকর্ষণীয় করার বিকল্প নেই।
চার. ভারতের প্রখ্যাত লেখক শংকর বলেন, বস হলো আগুন। এর খুব কাছে যেতে নেই। আবার খুব দুরেও থাকতে নেই। মোদ্দাকথা বস আপনার কাছে কি চায়, কেমনভাবে চায়। অবশ্যই সেটা বুঝতে হবে। বস ইজ অলওয়েস রাইট কথাটা মাথায় রাখতে হবে।
পাচ. অফিসে পরচর্চা, গুজব ছড়ানো পরিহার করুন। সহকর্মীর সঙ্গে সুসম্পর্ক থাকা জরুরি। কারও কাজ ভালো লাগল না। বুঝিয়ে বলতে হবে। ঝগড়া, দলাদলি, আঞ্চলিকতা থেকে দুরে থাকতে হবে।
ছয়. সময় মত অফিসে আসা এবং যাওয়া। অফিশিয়াল পোশাক
পরিধান করা। সময়ানুবর্তিতা একটি বড় গুন। আপনার এটেনডেন্স বছর শেষে দেখা হয়। যা পদোন্নতিতে প্রভাব ফেলে।
সাত. কাজকে ভালোবাসা। কাজের মধ্যে আনন্দের সন্ধান করতে হবে। একঘেয়েমি যেন না আসে। তাই কাজে বৈচিত্র্য আনার চেষ্টা নিজেকেই করতে হবে। সে জন্য অভিজ্ঞদের সহায়তা নেওয়া খারাপ নয়।
আট. বস বা অন্য কেউ কাজ করতে দিল। যখন কাজ শুরু করবেন। তার আগে কাজটা কীভাবে করবেন। কোনভাবে করলে সহজ হবে। ডেটা সোর্সকে বা কারা। ‘র’ ডেটায় সমস্যা আছে কিনা। এসব নিয়ে অন্তত পাচ মিনিট চিন্তা করুন। অবশ্যই কাজটা যিনি দেবেন, তার থেকে বুঝে নেবেন ষোলআনা। কীভাবে তিনি চাচ্ছেন। সংশোধন হতে পারে। তবে কম হলেই ভালো।
নয়. মাঝে মাঝে ছুটি নিয়ে দুরে কোথাও ঘুরে আসতে হবে।
একটানা বসে কাজ শরীরের ক্ষতি করে। তাই কিছুক্ষন পর পর একটু হেটে আসা ভাল। চোখে মুখে পানি দিলে ভালো হয়। দুরে বিশ সেকেন্ড তাকিয়ে থাকুন। চোখ বন্ধ করে থাকুন কিছু সময়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির ৮টি বিভাগে এসব লোকবল নিয়োগ দেওয়া হবে। ১৬ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ-সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে অনলাইনের...
৫ ঘণ্টা আগে
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পুনর্নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির ২ ক্যাটাগরির শূন্য পদে মোট ২ জনকে নিয়োগ দেওয়া হবে। ১৬ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ-সংক্রান্ত
৫ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটিতে সেলস এক্সিকিউটিভ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অভিজ্ঞতা ছাড়াও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১০ ঘণ্টা আগে
ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স (আইএফআইসি) ব্যাংক লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ব্যাংকটিতে ‘ট্রানজেকশন সার্ভিস অফিসার (টিএসও)’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। অভিজ্ঞতা ছাড়াও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১০ ঘণ্টা আগে