ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৫টি ব্যাংকের ২০২২ সালভিত্তিক সিনিয়র অফিসার (প্রকৌশলী-সিভিল) বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) বা সহকারী প্রকৌশলী (সিভিল) পদের এমসিকিউ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, ১০ জানুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১ জানুয়ারি বিএসসিএসের পরিচালক মিজানুর রহমান আকন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৯টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে এমসিকিউ টেস্ট (১ ঘণ্টাব্যাপী) এবং লিখিত পরীক্ষা (২ ঘণ্টাব্যাপী) এক সেশনে ১০ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত (মোট ৩ ঘণ্টা) মোহাম্মদপুরে অবস্থিত লালমাটিয়া গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
এর আগে, গত ১৫ ডিসেম্বর প্রতিষ্ঠানটির পৃথক এ নির্দেশনায় পরীক্ষার মানবণ্টনের কথা জানানো হয়েছে। এতে বাংলা ১০, ইংরেজি ১০, সাধারণ গণিত ১০, সাধারণ জ্ঞান ১০ এবং বিষয়ভিত্তিক ৬০ নম্বরের এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। একই সঙ্গে ২০০ নম্বরের লিখিত পরীক্ষার নম্বর বণ্টনও উল্লেখ রয়েছে।
বিজ্ঞপ্তিতে প্রার্থীদের জন্য বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলো হলো এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে প্রতিটি সঠিক উত্তরের জন্য ১.২৫ নম্বর প্রদান এবং প্রতিটি ভুল উত্তরের জন্য .২৫ নম্বর কর্তন করা হবে। ওই পদের জন্য প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগ-সংক্রান্ত ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
এতে আরও বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রের নাম ও আসনবিন্যাস বাংলাদেশ ব্যাংকের নিয়োগ-সংক্রান্ত ওয়েবসাইটে যথাসময়ে অবহিত করা হবে। পরীক্ষার সময় পরীক্ষার্থীদের উভয় কান দৃশ্যমান রাখতে হবে।

দক্ষ জনশক্তির ঘাটতি মোকাবিলায় বিদেশি পেশাজীবীদের জন্য বিভিন্ন কর্মভিসা চালু করেছে জার্মানি। এর মধ্যে অন্যতম হলো কোয়ালিফায়েড এমপ্লয়মেন্ট ভিসা। স্বীকৃত শিক্ষাগত বা কারিগরি যোগ্যতা রয়েছে এবং জার্মান কোনো প্রতিষ্ঠানের চাকরির প্রস্তাব পেয়েছেন...
৩ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে বিশ্বজুড়ে আলোচনা যেমন বাড়ছে, তেমনি চাকরির ভবিষ্যৎ নিয়েও নানা প্রশ্ন উঠছে। অটোমেশন ও প্রযুক্তিনির্ভর কর্মপদ্ধতির বিস্তারে অনেকের মধ্যে চাকরির নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তবে প্রযুক্তি যেমন কিছু কাজের ধরন বদলেছে...
৩ ঘণ্টা আগে
অনলাইন শপিং মার্কেট প্লেস শপআপ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ট্রেজারি অ্যান্ড ব্যাংকিং অপারেশনস বিভাগে ‘সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৭ জুন পর্যন্ত।
১৬ ঘণ্টা আগে
আলোক হেলথকেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেড কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘মেডিকেল অফিসার (সুইটেবল ডিপার্টমেন্ট)’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ জুন পর্যন্ত।
১৭ ঘণ্টা আগে