অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সাধারণ বীমা কর্পোরেশনের একটি পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে।
প্রতিষ্ঠানটির ডেপুটি জেনারেল ম্যানেজার এ এফ এম শাহজালাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ১৬তম গ্রেডভুক্ত একটি পদের নাম হলো: কন্ট্রোল অপারেটর।
প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে বলা হয়, চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের স্থায়ী ও বর্তমান ঠিকানায় তাঁদের নিয়োগপত্র প্রেরণ করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতেও উল্লেখ রয়েছে।
প্রার্থীদের নিয়োগপত্রের নির্দেশনা অনুসারে সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, নাগরিকত্বের সনদ এবং প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্রসহ ১৬ মার্চ ‘ডেপুটি জেনারেল ম্যানেজার, আইটি বিভাগ, সাধারণ বীমা কর্পোরেশন, প্রধান কার্যালয়, ৩৩ দিলকুশা বা/এ, ঢাকা’ বরাবর যোগদানের জন্য অনুরোধ করা হলো।
নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন মর্মে বিবেচিত হবেন এবং তাঁর নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে।

দক্ষ জনশক্তির ঘাটতি মোকাবিলায় বিদেশি পেশাজীবীদের জন্য বিভিন্ন কর্মভিসা চালু করেছে জার্মানি। এর মধ্যে অন্যতম হলো কোয়ালিফায়েড এমপ্লয়মেন্ট ভিসা। স্বীকৃত শিক্ষাগত বা কারিগরি যোগ্যতা রয়েছে এবং জার্মান কোনো প্রতিষ্ঠানের চাকরির প্রস্তাব পেয়েছেন...
৩ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে বিশ্বজুড়ে আলোচনা যেমন বাড়ছে, তেমনি চাকরির ভবিষ্যৎ নিয়েও নানা প্রশ্ন উঠছে। অটোমেশন ও প্রযুক্তিনির্ভর কর্মপদ্ধতির বিস্তারে অনেকের মধ্যে চাকরির নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তবে প্রযুক্তি যেমন কিছু কাজের ধরন বদলেছে...
৩ ঘণ্টা আগে
অনলাইন শপিং মার্কেট প্লেস শপআপ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ট্রেজারি অ্যান্ড ব্যাংকিং অপারেশনস বিভাগে ‘সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৭ জুন পর্যন্ত।
১৬ ঘণ্টা আগে
আলোক হেলথকেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেড কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘মেডিকেল অফিসার (সুইটেবল ডিপার্টমেন্ট)’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ জুন পর্যন্ত।
১৭ ঘণ্টা আগে