বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের এমটি অপারেটর (ক্যাজুয়াল) পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, ২২ ফেব্রুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা প্রশাসক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, গত ২০ মার্চ এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এতে বলা হয়, ২২ ফেব্রুয়ারি (শনিবার) বেলা ২টায় রাজধানীর কুর্মিটোলায় সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজকেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে প্রার্থীকে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। প্রার্থীরা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি অথবা যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

সীমান্ত ব্যাংক পিএলসিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের এসএমই ব্যাংকিং (এসও-এসপিও) বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ২০ জুন পর্যন্ত।
২ ঘণ্টা আগে
আকিজ মোটরস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের সেলস অ্যান্ড মার্কেটিং, লিথিয়াম ব্যাটারি বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৭ জুন পর্যন্ত।
২ ঘণ্টা আগে
বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসিতে (এনসিসি ব্যাংক) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ব্রাঞ্চ ব্যাংকিং (এও–অফিসার) বিভাগে ‘রিলেশনশিপ অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৩ জুন পর্যন্ত।
৩ ঘণ্টা আগে
দক্ষ জনশক্তির ঘাটতি মোকাবিলায় বিদেশি পেশাজীবীদের জন্য বিভিন্ন কর্মভিসা চালু করেছে জার্মানি। এর মধ্যে অন্যতম হলো কোয়ালিফায়েড এমপ্লয়মেন্ট ভিসা। স্বীকৃত শিক্ষাগত বা কারিগরি যোগ্যতা রয়েছে এবং জার্মান কোনো প্রতিষ্ঠানের চাকরির প্রস্তাব পেয়েছেন...
৯ ঘণ্টা আগে