বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) জুনিয়র সহকারী ম্যানেজার (টেকনিক্যাল) পদে উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার মো. খালেদ মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। এতে বলা হয়, এসব প্রার্থীর ২৬ নভেম্বরের মধ্যে স্বাস্থ্য পরীক্ষার সনদ ও চাকরির বৃত্তান্ত যাচাই ফরম পূরণ করে জমা দিতে হবে।
প্রার্থীদের দুটি ফরমে সন্তোষজনক ফলপ্রাপ্তদের নিয়োগপত্র দেওয়া হবে। প্রার্থীরা ঢাকা সিভিল সার্জনের কার্যালয় থেকে স্বাস্থ্য পরীক্ষার সনদ এবং বিটিসিএলের ওয়েবসাইট থেকে চাকরির বৃত্তান্ত যাচাই ফরম সংগ্রহ করতে পারবেন। এরপর তা যথাযথভাবে পূরণ করে বিটিসিএলের প্রধান কার্যালয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হবে।

দক্ষ জনশক্তির ঘাটতি মোকাবিলায় বিদেশি পেশাজীবীদের জন্য বিভিন্ন কর্মভিসা চালু করেছে জার্মানি। এর মধ্যে অন্যতম হলো কোয়ালিফায়েড এমপ্লয়মেন্ট ভিসা। স্বীকৃত শিক্ষাগত বা কারিগরি যোগ্যতা রয়েছে এবং জার্মান কোনো প্রতিষ্ঠানের চাকরির প্রস্তাব পেয়েছেন...
২ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে বিশ্বজুড়ে আলোচনা যেমন বাড়ছে, তেমনি চাকরির ভবিষ্যৎ নিয়েও নানা প্রশ্ন উঠছে। অটোমেশন ও প্রযুক্তিনির্ভর কর্মপদ্ধতির বিস্তারে অনেকের মধ্যে চাকরির নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তবে প্রযুক্তি যেমন কিছু কাজের ধরন বদলেছে...
২ ঘণ্টা আগে
অনলাইন শপিং মার্কেট প্লেস শপআপ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ট্রেজারি অ্যান্ড ব্যাংকিং অপারেশনস বিভাগে ‘সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৭ জুন পর্যন্ত।
১৪ ঘণ্টা আগে
আলোক হেলথকেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেড কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘মেডিকেল অফিসার (সুইটেবল ডিপার্টমেন্ট)’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ জুন পর্যন্ত।
১৬ ঘণ্টা আগে