ঢাকা: ক্যাপ্টেন নিয়োগ দেবে বিমান বাংলাদেশ, থাকা যাবে না দুর্ঘটনার রেকর্ড। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ড্যাশ এইট কিউ ৪০০ বিমানের জন্য চুক্তিভিত্তিক ক্যাপ্টেন নিয়োগ দেবে। এই পদে চাকরির জন্য আবেদন করা যাবে ২ জুন থেকে ২০ জুন পর্যন্ত। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট ছয়জনকে নিয়োগ দেওয়া হবে। বেতন নির্ধারণ করা হয়েছে ৪ লাখ টাকা।
আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। ড্যাশ ৪কিউ ৪০০ মডেলের বিমান কমপক্ষে ২০০ ঘণ্টা চালনা অথবা সমমানের যেকোনো বিমান ২৫০ ঘণ্টা চালনার অভিজ্ঞতা থাকতে হবে। কোনো অবস্থাতেই দুর্ঘটনার রেকর্ড থাকা যাবে না। বয়স হতে পারবে সর্বোচ্চ ৫৭ বছর।
আবেদন প্রক্রিয়া
বিমান বাংলাদেশ এয়ারলাইনস অফিসে সিভিল সঙ্গে ৫ কপি রঙিন ছবি, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট জমা দিতে হবে। শুধুমাত্র ডাকযোগেই আবেদন করা যাবে।
বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে

দক্ষ জনশক্তির ঘাটতি মোকাবিলায় বিদেশি পেশাজীবীদের জন্য বিভিন্ন কর্মভিসা চালু করেছে জার্মানি। এর মধ্যে অন্যতম হলো কোয়ালিফায়েড এমপ্লয়মেন্ট ভিসা। স্বীকৃত শিক্ষাগত বা কারিগরি যোগ্যতা রয়েছে এবং জার্মান কোনো প্রতিষ্ঠানের চাকরির প্রস্তাব পেয়েছেন...
২ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে বিশ্বজুড়ে আলোচনা যেমন বাড়ছে, তেমনি চাকরির ভবিষ্যৎ নিয়েও নানা প্রশ্ন উঠছে। অটোমেশন ও প্রযুক্তিনির্ভর কর্মপদ্ধতির বিস্তারে অনেকের মধ্যে চাকরির নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তবে প্রযুক্তি যেমন কিছু কাজের ধরন বদলেছে...
২ ঘণ্টা আগে
অনলাইন শপিং মার্কেট প্লেস শপআপ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ট্রেজারি অ্যান্ড ব্যাংকিং অপারেশনস বিভাগে ‘সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৭ জুন পর্যন্ত।
১৪ ঘণ্টা আগে
আলোক হেলথকেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেড কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘মেডিকেল অফিসার (সুইটেবল ডিপার্টমেন্ট)’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ জুন পর্যন্ত।
১৫ ঘণ্টা আগে