
পবিত্র রমজান মাস শুরুর প্রাক্কালে আজ সোমবার সকালে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে শাবান মাসের চাঁদের ছবি ধারণ করেছে আল খতম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ১৫ মিনিটে এই ছবি তোলা হয়।
তবে সংযুক্ত আরব আমিরাত ফতোয়া কাউন্সিল আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখার জন্য দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে। আগামীকাল সন্ধ্যা ৬টায় আবুধাবির কাসর আল হোসনে ‘মুন সাইটিং’ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। শেখ আবদুল্লাহ বিন শেখ আল মাহফুজ বিন বাইয়াহর সভাপতিত্বে এই বৈঠকে মাগরিবের নামাজের পর বিভিন্ন মানমন্দিরের রিপোর্ট এবং জনসাধারণের দেওয়া তথ্য পর্যালোচনা করা হবে।
একই সঙ্গে সৌদি আরবের সুপ্রিম কোর্টও আগামীকাল (২৯ শাবান ১৪৪৭ হিজরি) সন্ধ্যায় দেশবাসীকে পবিত্র রমজানের চাঁদ দেখার অনুরোধ জানিয়েছেন। যদি আগামীকাল সন্ধ্যায় চাঁদ দেখা যায়, তবে আগামী বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে দেশটিতে রোজা শুরু হবে। অন্যথায় শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে।
খতম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরির তথ্য অনুযায়ী, ছবি তোলার সময় সূর্য থেকে চাঁদের দূরত্ব ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি। এ ছাড়া চাঁদের বয়স রেকর্ড করা হয়েছে ‘নেগেটিভ ৩৩ ঘণ্টা ৩৭ মিনিট’। মূলত অত্যাধুনিক অ্যাস্ট্রোনমিক্যাল ইমেজিং প্রযুক্তির মাধ্যমে দিনের বেলায়ও চাঁদের এই সূক্ষ্ম অবস্থান নিশ্চিত করা সম্ভব হয়েছে।
মঙ্গলবার চাঁদ দেখা গেলে সৌদিতে বুধবার রোজা শুরু হবে, অন্যথায় বৃহস্পতিবার। সাধারণত সৌদি আরবে রোজা শুরুর এক দিন পর বাংলাদেশে রোজা শুরু হয়। সেই হিসাবে বাংলাদেশে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে পবিত্র রমজান শুরু হওয়ার প্রাথমিক ধারণা পাওয়া যাচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত চাঁদ দেখার ওপরই নির্ভর করবে।

ঘর হলো মানুষের ক্লান্তি দূর করার ও মানসিক প্রশান্তি লাভের প্রধান আশ্রয়স্থল। নিজের ঘর হোক কিংবা অন্যের; সেখানে প্রবেশের ক্ষেত্রে ইসলামের সুন্দর কিছু নিয়ম রয়েছে। আল্লাহর রাসুল (সা.) আমাদের শিখিয়েছেন...
২ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
৭ ঘণ্টা আগে
‘দোয়া’ শব্দটি মূলত আরবি ‘দাআ’ ধাতু থেকে উৎপত্তি লাভ করেছে। যার অর্থ—সম্বোধন করা, কাউকে ডাক দেওয়া, আহ্বান করা, প্রার্থনা বা অনুরোধ করা। সহজ কথায়, মহান আল্লাহ তাআলাকে পরম আকুতিতে সম্বোধন করে ডাকা এবং তাঁর কাছে নিজের অভাব-অভিযোগ ও প্রয়োজন পেশ করাই হচ্ছে মূলত দোয়া।
১৫ ঘণ্টা আগে
বাগেরহাটের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন হজরত খানজাহান আলী (রহ.)। তিনি কেবল একজন পীর বা ধর্মপ্রচারকই ছিলেন না, ছিলেন একাধারে বীর সেনাপতি ও দক্ষ প্রশাসক। তাঁর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ‘ঠাকুরদীঘি’ এবং এর বিখ্যাত কুমির ‘কালাপাহাড়’ ও ‘ধলাপাহাড়’-এর গল্প শোনেনি, এমন বাঙালি খুঁজে পাওয়া দায়।
১৬ ঘণ্টা আগে