সৌদি আরবে ওমরাহ পালনে আসা বিদেশি নাগরিকদের আগামী ১৮ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগের নির্দেশ দিয়েছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। ওমরাহ মৌসুমের সমাপ্তি এবং হজ ২০২৬-এর প্রস্তুতি শুরু করার লক্ষ্যে এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ১৪৪৭ হিজরির ১ জিলকদ (১৮ এপ্রিল ২০২৬) হবে ওমরাহ ভিসাধারীদের জন্য সৌদি আরবে অবস্থানের সর্বশেষ তারিখ। প্রতিবছরের নিয়মিত ক্যালেন্ডার অনুযায়ী, ওমরাহ এবং হজ মৌসুমের মধ্যকার এই সময়টিতে সৌদি আরবে হজের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, যেসব ওমরাহযাত্রী ১৮ এপ্রিলের পর দেশটিতে অবস্থান করবেন, তাঁদের ভিসার শর্ত লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করা হবে। ওমরাহযাত্রীদের সুশৃঙ্খলভাবে প্রস্থান নিশ্চিত করতে এবং হজযাত্রীদের আগমনের সুবিধার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, সৌদি আরব প্রতিবছর রমজান-পরবর্তী জিলকদ মাস থেকেই বহির্বিশ্বের হজযাত্রীদের স্বাগত জানানোর জন্য বিশেষ কার্যক্রম শুরু করে।
সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন

ঘর হলো মানুষের ক্লান্তি দূর করার ও মানসিক প্রশান্তি লাভের প্রধান আশ্রয়স্থল। নিজের ঘর হোক কিংবা অন্যের; সেখানে প্রবেশের ক্ষেত্রে ইসলামের সুন্দর কিছু নিয়ম রয়েছে। আল্লাহর রাসুল (সা.) আমাদের শিখিয়েছেন...
২ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
৭ ঘণ্টা আগে
‘দোয়া’ শব্দটি মূলত আরবি ‘দাআ’ ধাতু থেকে উৎপত্তি লাভ করেছে। যার অর্থ—সম্বোধন করা, কাউকে ডাক দেওয়া, আহ্বান করা, প্রার্থনা বা অনুরোধ করা। সহজ কথায়, মহান আল্লাহ তাআলাকে পরম আকুতিতে সম্বোধন করে ডাকা এবং তাঁর কাছে নিজের অভাব-অভিযোগ ও প্রয়োজন পেশ করাই হচ্ছে মূলত দোয়া।
১৫ ঘণ্টা আগে
বাগেরহাটের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন হজরত খানজাহান আলী (রহ.)। তিনি কেবল একজন পীর বা ধর্মপ্রচারকই ছিলেন না, ছিলেন একাধারে বীর সেনাপতি ও দক্ষ প্রশাসক। তাঁর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ‘ঠাকুরদীঘি’ এবং এর বিখ্যাত কুমির ‘কালাপাহাড়’ ও ‘ধলাপাহাড়’-এর গল্প শোনেনি, এমন বাঙালি খুঁজে পাওয়া দায়।
১৬ ঘণ্টা আগে