মুসলমানদের অন্যতম উৎসব ঈদুল আজহা। ঈদুল আজহার গুরুত্বপূর্ণ আমল কোরবানি। ১০ জিলহজ ফজর থেকে ১২ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে কারও কাছে প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদ থাকলে সেই ব্যক্তির ওপর কোরবানি করা ওয়াজিব বা আবশ্যক। নিসাবের পরিমাণ হলো সাড়ে ৭ তোলা স্বর্ণ বা সাড়ে ৫২ তোলা রুপা অথবা এর সমতুল্য সম্পদ।
ইসলামে নির্দিষ্ট কিছু পশু দিয়ে কোরবানি করার কথা বলা হয়েছে। যেমন, গৃহপালিত গরু, মহিষ, উট, ছাগল, ভেড়া ও দুম্বা দিয়ে কোরবানি করা যায়। এ ক্ষেত্রে ছাগল, ভেড়া, দুম্বা কমপক্ষে এক বছর; গরু, মহিষ দুই বছর এবং উট কমপক্ষে পাঁচ বছর বয়সী হতে হবে। তবে ভেড়া ও দুম্বা যদি এমন হৃষ্টপুষ্ট হয়—ছয় মাসেরটি দেখতে এক বছরের মতো লাগে, তাহলে সেটি দিয়ে কোরবানি হবে।
কোরবানি করতে হলে নিজে পশু পেলে তাকে কোরবানির উপযুক্ত করতে হবে বা উপযুক্ত পশু ক্রয় করতে হবে। পশু ক্রয় করার জন্য হাটে গেলে মাঝেমধ্যে দেখা যায়, বিক্রেতারা ক্রেতাদের আকর্ষণ করার জন্য গরুর সঙ্গে খাসি ফ্রি দিয়ে থাকেন।
কোরবানির পশুর সঙ্গে এমন ফ্রি পাওয়া পশুর বিধান হলো, তা সদকা করতে হবে না। বরং তা নিজের যেকোনো প্রয়োজনে ব্যবহার করতে পারবে। ইচ্ছে হলে বিক্রিও করে দেওয়া যাবে। এই ছাগল কোরবানির পশুর সঙ্গে পেলেও তা কোরবানির অংশ বা সংশ্লিষ্ট কোনো বিষয় নয়, বরং তা পৃথক ক্রয় করা পশুর মতো।
একাধিক ব্যক্তি মিলে এমন গরু কিনলে যে গরুর সঙ্গে খাসি ফ্রি, তখনো উভয় পশু কোরবানি দিতে হবে না। শুধু গরু দিয়ে কোরবানি দিলেই চলবে। ফ্রি খাসিটি বিক্রি করে নিজেদের মধ্যে টাকা ভাগ করে নিতে পারবে। এ ছাড়া জবাই করে নিজেদের মধ্যে গোশত ভাগ করে নিতে পারবে কিংবা এই গোশত বিক্রিও করে দিতে পারবে।
খাসি ছাড়াও অনেক বিক্রেতা কোরবানির গরুর সঙ্গে ফ্রিজ, মোবাইল বা অন্য কিছু ফ্রি দিয়ে থাকেন। কোরবানির পশুর সঙ্গে যেকোনো কিছু ফ্রি পেলে সেটা সদকা করতে হবে না। নিজে ব্যবহার করতে পারবে, অন্য কাউকে উপহার হিসেবে দিতে পারবে অথবা বিক্রি করে দিতে পারবে।
তথ্যসূত্র: হিদায়া: ৩/৭৫, দুররুল মুখতার: ৬/৩১৩, বাহরুর রায়েক: ৮/১৭৫, ইমদাদুল ফাতাওয়া: ৩/২২, রদ্দুল মুহতার: ৯/৪৭৪, তাবয়িনুল হাকায়েক: ৬/৮, ফাতাওয়া হিন্দিয়া: ৫/৩০০, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত: ১১/৩১৫

ঘর হলো মানুষের ক্লান্তি দূর করার ও মানসিক প্রশান্তি লাভের প্রধান আশ্রয়স্থল। নিজের ঘর হোক কিংবা অন্যের; সেখানে প্রবেশের ক্ষেত্রে ইসলামের সুন্দর কিছু নিয়ম রয়েছে। আল্লাহর রাসুল (সা.) আমাদের শিখিয়েছেন...
২ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
৬ ঘণ্টা আগে
‘দোয়া’ শব্দটি মূলত আরবি ‘দাআ’ ধাতু থেকে উৎপত্তি লাভ করেছে। যার অর্থ—সম্বোধন করা, কাউকে ডাক দেওয়া, আহ্বান করা, প্রার্থনা বা অনুরোধ করা। সহজ কথায়, মহান আল্লাহ তাআলাকে পরম আকুতিতে সম্বোধন করে ডাকা এবং তাঁর কাছে নিজের অভাব-অভিযোগ ও প্রয়োজন পেশ করাই হচ্ছে মূলত দোয়া।
১৪ ঘণ্টা আগে
বাগেরহাটের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন হজরত খানজাহান আলী (রহ.)। তিনি কেবল একজন পীর বা ধর্মপ্রচারকই ছিলেন না, ছিলেন একাধারে বীর সেনাপতি ও দক্ষ প্রশাসক। তাঁর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ‘ঠাকুরদীঘি’ এবং এর বিখ্যাত কুমির ‘কালাপাহাড়’ ও ‘ধলাপাহাড়’-এর গল্প শোনেনি, এমন বাঙালি খুঁজে পাওয়া দায়।
১৫ ঘণ্টা আগে