
পবিত্র রমজান মাসজুড়ে মদিনার মসজিদে নববিতে আগত ৯০ লাখ ১৫ হাজার ৩২২ জন মুসল্লি ও দর্শনার্থীকে বিনা মূল্যে ইফতার পরিবেশন করেছে ‘জেনারেল অথরিটি ফর দ্য কেয়ার অব দ্য টু হোলি মস্ক’।
কর্তৃপক্ষের তথ্যমতে, ১৪৪৭ হিজরি (২০২৬ খ্রিষ্টাব্দ) রমজান মাসজুড়ে মসজিদে নববির অভ্যন্তরে এবং এর বিশাল চত্বরে অবস্থানরত রোজাদারদের মধ্যে এই বিপুল পরিমাণ ইফতার অত্যন্ত সুশৃঙ্খলভাবে বিতরণ করা হয়। সম্পূর্ণ বিনা মূল্যে পরিবেশন করা এই ইফতারসামগ্রীর গুণমান ও নিরাপত্তা নিশ্চিত করতে সরাসরি তত্ত্বাবধান করেছে জেনারেল অথরিটি।
সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় পরিচালিত এই বিশাল কর্মযজ্ঞকে মানবিক কাজ ও সংহতির অনন্য প্রকাশ হিসেবে বর্ণনা করেছে কর্তৃপক্ষ।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, এই আয়োজনের মূল লক্ষ্য ছিল মুসল্লিরা যেন ইফতার সংগ্রহের চিন্তা না করে সম্পূর্ণ নিরিবিলি ও আধ্যাত্মিক পরিবেশে তাঁদের ইবাদত ও ধর্মীয় কার্যাবলিতে মনোনিবেশ করতে পারেন। অত্যন্ত সুশৃঙ্খল ও পরিকল্পিত এই সেবা ব্যবস্থার মাধ্যমে রমজানজুড়ে মদিনায় আসা বিশ্বজুড়ে লাখো মুমিনদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা হয়েছে।

ঘর হলো মানুষের ক্লান্তি দূর করার ও মানসিক প্রশান্তি লাভের প্রধান আশ্রয়স্থল। নিজের ঘর হোক কিংবা অন্যের; সেখানে প্রবেশের ক্ষেত্রে ইসলামের সুন্দর কিছু নিয়ম রয়েছে। আল্লাহর রাসুল (সা.) আমাদের শিখিয়েছেন...
২ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
৭ ঘণ্টা আগে
‘দোয়া’ শব্দটি মূলত আরবি ‘দাআ’ ধাতু থেকে উৎপত্তি লাভ করেছে। যার অর্থ—সম্বোধন করা, কাউকে ডাক দেওয়া, আহ্বান করা, প্রার্থনা বা অনুরোধ করা। সহজ কথায়, মহান আল্লাহ তাআলাকে পরম আকুতিতে সম্বোধন করে ডাকা এবং তাঁর কাছে নিজের অভাব-অভিযোগ ও প্রয়োজন পেশ করাই হচ্ছে মূলত দোয়া।
১৫ ঘণ্টা আগে
বাগেরহাটের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন হজরত খানজাহান আলী (রহ.)। তিনি কেবল একজন পীর বা ধর্মপ্রচারকই ছিলেন না, ছিলেন একাধারে বীর সেনাপতি ও দক্ষ প্রশাসক। তাঁর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ‘ঠাকুরদীঘি’ এবং এর বিখ্যাত কুমির ‘কালাপাহাড়’ ও ‘ধলাপাহাড়’-এর গল্প শোনেনি, এমন বাঙালি খুঁজে পাওয়া দায়।
১৬ ঘণ্টা আগে