১৬ ডিসেম্বর আমাদের জীবনে তাৎপর্যমণ্ডিত একটি দিন। এই দিনে আমাদের বিজয়ের রক্তিম সূর্য উদিত হয়েছে। বাঙালি পেয়েছে তাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব। একজন মুমিন আল্লাহর এই মহান নেয়ামতের কৃতজ্ঞতা হিসেবে কী কী আমল করতে পারেন, তা এখানে আলোচনা করা হলো।
এক. আল্লাহর প্রশংসা, কৃতজ্ঞতা ও পবিত্রতার কথা বর্ণনা করা এবং তাঁর কাছে ক্ষমাপ্রার্থনা করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ‘যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে এবং দলে দলে মানুষকে ইসলামে প্রবেশ করতে দেখবে, তখন স্বীয় পরওয়ারদিগারের প্রশংসার সঙ্গে তাসবিহ পড়ুন এবং আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা করুন।’ (সুরা নাসর: ১-৩)
দুই. বিজয়ে অহংকার নয়; বিনয় প্রদর্শনই নবীজির শিক্ষা। দীর্ঘ ১০ বছর পর ১০ হাজার সাহাবায়ে কেরামের বিশাল বহর নিয়ে যখন তিনি পবিত্র মক্কায় গিয়েছিলেন, তখন তিনি গর্ব-অহংকার করেননি; বরং একটি উটনির ওপর আরোহণ করে মাটির দিকে তাকিয়ে তাকিয়ে খুবই বিনয়ের সঙ্গে মক্কায় প্রবেশ করেছিলেন।
তিন. বিজয়ের কৃতজ্ঞতা হিসেবে নামাজ আদায় করা উচিত। আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, মক্কা বিজয়ের দিন সেখানে পৌঁছার পর নবী (সা.) কাবাঘরে প্রবেশ করে মহান আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়েন। তিনি দীর্ঘক্ষণ সেখানে অবস্থান করেন, নামাজ পড়ে মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেন। (বুখারি: ২৯৮৮)
চার. প্রতিপক্ষকে ক্ষমা করে দেওয়া উচিত। মক্কা বিজয়ের পর নবী (সা.) কোরাইশ সম্প্রদায়কে বলেন, ‘আমি আজ তোমাদের সবার জন্য হজরত ইউসুফ (আ.)-এর মতো সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। যাও, তোমাদের থেকে কোনো প্রতিশোধ গ্রহণ করা হবে না।’ (বায়হাকি: ৯/১১৮)
পাঁচ. শহীদদের জন্য দোয়া করা এবং ইসালে সওয়াবের ব্যবস্থা করা উচিত। হাদিসে এরশাদ হয়েছে, ‘যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহরও কৃতজ্ঞ হয় না।’ (তিরমিজি: ১৯৫৫)
লেখক: ইসলামবিষয়ক গবেষক

মানুষ হিসেবে আমাদের জীবনে ছোট-বড় অনেক গুনাহ হতে পারে। তবে পরম করুণাময় আল্লাহ তাআলা তওবাকারী বান্দাকে অত্যন্ত ভালোবাসেন। গুনাহমুক্ত জীবন আল্লাহর এক বিশেষ নেয়ামত। আপনি যদি আপনার পাপ মোচন করতে চান এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান, তবে পবিত্র কোরআনে বর্ণিত এই দোয়াগুলো নিয়মিত পাঠ করতে পারেন।
৭ ঘণ্টা আগে
ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা-সংগ্রামের ইতিহাসে মাওলানা উবায়দুল্লাহ সিন্ধি (রহ.) এক কিংবদন্তি পুরুষ। একটি শিখ পরিবারে জন্মগ্রহণ করেও সত্যের সন্ধানে তিনি ইসলাম গ্রহণ করেন এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিত কাঁপিয়ে দেন।
৭ ঘণ্টা আগে
পবিত্র রমজানে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও কামাচার থেকে বিরত থাকা ফরজ। তবে অনেক সময় আমরা ধূমপান বা কয়েল-আগরবাতির ধোঁয়ার মতো বিষয়গুলো নিয়ে সংশয়ে থাকি। ইসলামি শরিয়তের আলোকে ধূমপান এবং রোজা ভঙ্গের বিভিন্ন কারণ নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
৮ ঘণ্টা আগে
খন্দকের ময়দানে তখন চলছে এক মহাকাব্যিক ব্যাকরণ। মুসলমানেরা দিনরাত পরিখা খনন করছেন। জাবির ইবনে আবদুল্লাহ (রা.) তাঁর কোদাল নিয়ে গভীর পরিখা খুঁড়ছেন। কিন্তু আজ তাঁর মনটা ভারী। কারণ তিনি দেখলেন, প্রিয় নবীজি (সা.) ক্ষুধার্ত অবস্থায় পেটে পাথর বেঁধে কাজ করছেন। জাবির (রা.)-এর হৃদয় কেঁপে উঠলো।
৮ ঘণ্টা আগে