
জিলহজ মাসের প্রথম ১০ দিন মহান আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। এই দিনগুলোতে নেক আমলের সওয়াব বহুগুণ বৃদ্ধি পায়। কোরবানির উদ্দেশ্যে যাঁরা পশু প্রস্তুত রেখেছেন বা কোরবানি দেওয়ার নিয়ত করেছেন, তাঁদের জন্য জিলহজের ১ তারিখ থেকে কোরবানি সম্পন্ন হওয়া পর্যন্ত চুল, নখ ও শরীরের পশম না কাটা একটি বিশেষ মুস্তাহাব আমল।
নবী করিম (সা.) জিলহজের এই দিনগুলোতে কোরবানিদাতাদের বিশেষ সংযমের নির্দেশ দিয়েছেন। উম্মে সালামা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
‘জিলহজের দশক শুরু হলে তোমাদের মধ্যে যারা কোরবানি করতে ইচ্ছুক, তারা যেন তাদের চুল ও নখ না কাটে।’ (সহিহ্ মুসলিম: ১৯৭৭)
এই আমলটি মূলত আল্লাহর আদেশের প্রতি আনুগত্য এবং কোরবানির মহান ইবাদতের প্রতি সম্মান প্রদর্শনের একটি বহিঃপ্রকাশ। এর মাধ্যমে একজন মুমিন নিজের পুরো অস্তিত্ব নিয়ে আল্লাহর সন্তুষ্টির অপেক্ষায় থাকেন।
অনেকেই মনে করেন এই আমলটি কেবল কোরবানিদাতাদের জন্য। তবে ইসলামি স্কলাররা আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত একটি হাদিসের ভিত্তিতে বলেন, যাঁরা সামর্থ্যের অভাবে কোরবানি করতে পারছেন না, তাঁরাও যদি জিলহজের প্রথম ১০ দিন চুল-নখ না কেটে ঈদের দিন কাটেন, তবে আল্লাহ তাআলা তাঁদের পূর্ণ কোরবানির সওয়াব দান করতে পারেন। (সুনানে আবু দাউদ: ২৭৮৯)
বাংলাদেশে এ বছর (২০২৬) জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে আজ ১৮ মে (সোমবার) দিবাগত রাতে। তাই যাঁরা কোরবানি করবেন এবং এই আমলটি করতে ইচ্ছুক, তাঁদের আজ সন্ধ্যার আগেই নখ, চুল, গোঁফ ও শরীরের অন্যান্য অযাচিত লোম কেটে ফেলা উচিত। চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়ার পর থেকে কোরবানি সম্পন্ন না হওয়া পর্যন্ত এগুলো কাটা থেকে বিরত থাকতে হবে।

ঘর হলো মানুষের ক্লান্তি দূর করার ও মানসিক প্রশান্তি লাভের প্রধান আশ্রয়স্থল। নিজের ঘর হোক কিংবা অন্যের; সেখানে প্রবেশের ক্ষেত্রে ইসলামের সুন্দর কিছু নিয়ম রয়েছে। আল্লাহর রাসুল (সা.) আমাদের শিখিয়েছেন...
২ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
৬ ঘণ্টা আগে
‘দোয়া’ শব্দটি মূলত আরবি ‘দাআ’ ধাতু থেকে উৎপত্তি লাভ করেছে। যার অর্থ—সম্বোধন করা, কাউকে ডাক দেওয়া, আহ্বান করা, প্রার্থনা বা অনুরোধ করা। সহজ কথায়, মহান আল্লাহ তাআলাকে পরম আকুতিতে সম্বোধন করে ডাকা এবং তাঁর কাছে নিজের অভাব-অভিযোগ ও প্রয়োজন পেশ করাই হচ্ছে মূলত দোয়া।
১৪ ঘণ্টা আগে
বাগেরহাটের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন হজরত খানজাহান আলী (রহ.)। তিনি কেবল একজন পীর বা ধর্মপ্রচারকই ছিলেন না, ছিলেন একাধারে বীর সেনাপতি ও দক্ষ প্রশাসক। তাঁর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ‘ঠাকুরদীঘি’ এবং এর বিখ্যাত কুমির ‘কালাপাহাড়’ ও ‘ধলাপাহাড়’-এর গল্প শোনেনি, এমন বাঙালি খুঁজে পাওয়া দায়।
১৫ ঘণ্টা আগে