
ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনের ভোট গ্রহণ চলছে। নির্বাচনে লড়ছেন বেশ কয়েকজন প্রার্থী। তাঁদেরই একজন ইকরামুল হক টিটু। আজকের পত্রিকার মুখোমুখি হয়েছিলেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন সৌগত বসু ও ইলিয়াস আহমেদ।
প্রশ্ন: দ্বিতীয়বার মেয়র পদে লড়ছেন, কী বলবেন?
উত্তর: আমি শতভাগ আশাবাদী। ভোটাররা আমার কাজের মূল্যায়ন করে আমাকে ভোট দেবেন। নির্বাচিত হলে আমি আমার প্রক্রিয়াধীন এবং অসম্পূর্ণ কাজগুলো শেষ করতে পারব।
প্রশ্ন: আওয়ামী লীগেরই তিনজন প্রভাবশালী প্রার্থী। এটিকে কীভাবে দেখছেন?
উত্তর: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার সিদ্ধান্ত দিয়েছেন, দলীয় কোনো মনোনয়ন বা প্রতীক থাকবে না। তাই আমাদের দল থেকে একাধিক প্রার্থী হয়েছেন। ভোটাররা এখন যাচাই-বাছাই করে ভোট দেবেন।
প্রশ্ন: নির্বাচন নিয়ে শঙ্কা আছে কি?
উত্তর: আমার কোনো শঙ্কা নেই।
প্রশ্ন: অন্য প্রার্থীদের অভিযোগ, গত পাঁচ বছর সিটির উন্নয়নে তেমন কাজ হয়নি। গুটিকয়েক ঠিকাদার কাজ পাচ্ছে। এ বিষয়ে কী বলবেন?
উত্তর: এগুলো গুজব। একসময় পত্রপত্রিকায় দেখা যেত যে জোরজুলুম করে টেন্ডার ছিনিয়ে নিচ্ছে। এখন সেই অবস্থা নেই। এখন সব প্রযুক্তিতে হচ্ছে। দেশের যেকোনো প্রান্ত থেকে টেন্ডার নেওয়া যায়।
প্রশ্ন: নির্বাচিত হলে কী করবেন?
উত্তর: যানজট কমিয়ে আনা, জলাবদ্ধতা দূর করা, বর্জ্য ব্যবস্থাপনা, টেকসই উন্নয়ন—এগুলোকে গুরত্ব দেব।
প্রশ্ন: ফল যা-ই হোক, মেনে নেবেন কি?
উত্তর: অবশ্যই। সম্মানিত ভোটারদের সিদ্ধান্তই চূড়ান্ত। এই বিশ্বাস রেখেই প্রতিদ্বন্দ্বিতা করছি।

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে উচ্চ মূল্যস্ফীতির চাপে থাকা মানুষের জন্য সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণের মাধ্যমে স্বস্তি দেওয়ার পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে দীর্ঘদিনের স্থবির বিনিয়োগ পরিস্থিতি কাটাতে দেশি-বিদেশি উদ্যোক্তাদের হয়রানি বন্ধ, লাল ফিতার দৌরাত্ম্য কমানো এবং ব্যাংক ও জ্বালানি...
৬ দিন আগে
বিশ্বজুড়ে আবারও লাতিন আমেরিকার সাহিত্য নিয়ে আগ্রহের নতুন ঢেউ দেখা যাচ্ছে। এর পেছনে বড় ভূমিকা রয়েছে কলম্বিয়ার ম্যাজিক রিয়ালিজম ধারার কিংবদন্তি লেখক গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের। কিছুদিন আগে প্রকাশিত হয়েছে তাঁর বই ‘আগস্টে দেখা হবে’ (ইংরেজিতে আনটিল আগস্ট, রুশ ভাষায় ‘আগস্টে দেখা হবে’
১৬ দিন আগে
সেবা প্রকাশনী নামটা এককথায় শৈশবের স্মৃতি। কারণ, একসময় যখন সেবার বই মানুষ পড়তেন, তখন তাঁদের কাছে অন্য কোনো বিনোদনের মাধ্যম ছিল না। এটাই ছিল তাঁদের অবসর কাটানোর সবকিছু। তখন তরুণদের বিনোদন ছিল সেবার বইনির্ভর। আর নস্টালজিয়া তো অবশ্যই। শুধু তা-ই নয়, অনেকে আছেন কেবল পড়ার জন্য নয়, বই কেনেন স্মৃতি সংরক্ষণ
২২ দিন আগে
দেশে হামের প্রাদুর্ভাব ক্রমাগত বাড়ছে। ইতিমধ্যে হাম ও হামের উপসর্গে তিন শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ৪১ হাজারের বেশি শিশু সন্দেহজনকভাবে আক্রান্ত হয়েছে এবং সাড়ে পাঁচ হাজার শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এই পরিস্থিতির পেছনে গত দেড় বছরে টিকাদান কর্মসূচিতে সংকট, সেক্টর কর্মসূচি থেকে
০৪ মে ২০২৬