
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তিনি প্রতিরক্ষামন্ত্রী ও সংশ্লিষ্টদের বলবেন যেন তারা ‘ভিনগ্রহ ও বহির্জাগতিক প্রাণ, অজ্ঞাত মহাজাগতিক ঘটনা (ইউএপি) এবং অজ্ঞাত উড়ন্ত বস্তু (ইউএফও)–সম্পর্কিত সরকারি নথি চিহ্নিত করে প্রকাশের প্রক্রিয়া শুরু করেন।’
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, গত সপ্তাহান্তে ট্রাম্পের পূর্বসূরি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মন্তব্য ভাইরাল হয়। পডকাস্ট উপস্থাপক ব্রায়ান টাইলার কোহেন সাবেক প্রেসিডেন্টকে জিজ্ঞেস করেছিলেন, ভিনগ্রহবাসীরা কি ‘বাস্তব?’
ওবামা জবাব দেন, ‘ওরা বাস্তব, কিন্তু আমি তাদের দেখিনি।’ তিনি আরও বলেন, ‘ওদের এরিয়া ৫১–এ আটকে রাখা হয়নি। কোনো ভূগর্ভস্থ স্থাপনাও নেই। যদি না বিশাল কোনো ষড়যন্ত্র থাকে এবং সেটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছ থেকেও লুকিয়ে রাখা হয়ে থাকে।’
বৃহস্পতিবার ট্রাম্প অভিযোগ করেন, ওবামা ‘গোপন তথ্য’ প্রকাশ করেছেন। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘ওরা বাস্তব কি না, আমি জানি না।’ ওবামাকে নিয়ে তিনি বলেন, ‘আমি হয়তো নথি গোপনীয়তার তালিকা থেকে বাদ দিয়ে তাঁকে ঝামেলা থেকে বের করে আনতে পারি।’
এই সপ্তাহের শুরুতে ওবামা স্পষ্ট করে বলেন, ভিনগ্রহবাসীরা ‘আমাদের সঙ্গে যোগাযোগ করেছে’—এমন কোনো প্রমাণ তিনি দেখেননি। তবে তিনি বলেন, ‘পরিসংখ্যানগত দিক থেকে মহাবিশ্ব এত বিশাল যে, কোথাও না কোথাও প্রাণ থাকার সম্ভাবনা বেশ ভালো।’
বৃহস্পতিবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, ভিনগ্রহের আগন্তুকদের সম্ভাবনা নিয়ে তাঁর কোনো মতামত নেই। তিনি বলেন, ‘এ নিয়ে আমার কোনো মত নেই। আমি এ বিষয়ে কখনো কথা বলি না। অনেকেই কথা বলেন। অনেকেই বিশ্বাস করেন।’
তবে ট্রাম্পের পুত্রবধূ লারা ট্রাম্প এ সপ্তাহে এক পডকাস্টে বলেন, প্রেসিডেন্ট এ বিষয়ে কথা বলার জন্য প্রস্তুত। তিনি দাবি করেন, ভিনগ্রহবাসী নিয়ে ট্রাম্পের একটি ভাষণ প্রস্তুত আছে। সঠিক সময় হলে তিনি সেটি দেবেন। এই মন্তব্যে হোয়াইট হাউসও কিছুটা বিস্মিত হয়। বুধবার এ বিষয়ে প্রশ্ন করা হলে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট হেসে বলেন, ‘ভিনগ্রহবাসী নিয়ে কোনো ভাষণ—এটা আমার কাছেও নতুন খবর।’
এর আগে, ২০১৭ সালে পেন্টাগন ও সরকারের কয়েকজন সাবেক কর্মকর্তা মার্কিন গণমাধ্যমে নৌবাহিনীর কিছু অজ্ঞাত বস্তুর ভিডিও ফাঁস করেন। এরপরই ইউএফও এবং ভিনগ্রহের প্রাণ নিয়ে সরকার গোপন তথ্য লুকিয়ে রাখছে—এমন জনআগ্রহ আবার জোরালো হয়ে ওঠে। নতুন করে এই আলোচনার জেরে ২০২২ সালের মে মাসে কংগ্রেস ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো ইউএফও–বিষয়ক শুনানি আয়োজন করে। তবে কর্মকর্তারা বলেন, নৌবাহিনীর একটি জাহাজের ওপর সবুজ ত্রিভুজের মতো ভাসতে থাকা যে বস্তুগুলো দেখা গিয়েছিল, সেগুলো সম্ভবত ড্রোন ছিল।
এর পর থেকে পেন্টাগন এ বিষয়ে আরও স্বচ্ছতার প্রতিশ্রুতি দিয়ে আসছে। এখন পর্যন্ত যে তথ্য প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যায় সামরিক বাহিনীর করা ইউএফও–সংক্রান্ত অধিকাংশ প্রতিবেদন অমীমাংসিত রয়ে গেছে। তবে যেগুলোর পরিচয় শনাক্ত করা গেছে, সেগুলোর বেশির ভাগই ক্ষতিকর নয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন যে, ইরানের বিরুদ্ধে তাঁর দেশ যে আগ্রাসন চালাচ্ছে, তাতে আরও মার্কিন সেনার মৃত্যু হওয়ার ‘আশঙ্কা’ আছে। স্থানীয় সময় গতকাল রোববার ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন অভিযান সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে এই আশঙ্কা ব্যক্ত করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম....
৭ মিনিট আগে
১৫ মাসেরও বেশি সময় ধরে, হিজবুল্লাহ একটি কার্যত একতরফা যুদ্ধবিরতি পালন করে আসছে। প্রায় প্রতিদিনই ইসরায়েল আক্রমণ চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা কোনও প্রতিক্রিয়া দেখায়নি।
৩৪ মিনিট আগে
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বনেতারা। খামেনির মৃত্যুতে আঞ্চলিক অস্থিরতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন তাঁরা। এদিকে গতকাল উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) পররাষ্ট্রমন্ত্রীদের ইরান সংকট নিয়ে...
১ ঘণ্টা আগে
ইরানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়ার পর, গতকাল রোববার পুরো পাকিস্তানজুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে দেশজুড়ে ২০ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হন।
১ ঘণ্টা আগে