
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এখন আর ইলন মাস্ক নামে কাউকে খুঁজে পাবেন না ব্যবহারকারীরা। কারণ নিজের মালিকানাধীন এই মাধ্যমটিতে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক তাঁর নাম পরিবর্তন করেছেন। মাস্কের নতুন নাম কেকিয়াস ম্যাক্সিমাস।
বুধবার বিবিসি জানিয়েছে, ইলন মাস্কের এই নাম পরিবর্তনকে কেন্দ্র করে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। কারণ মাস্ক হঠাৎ করে এই নাম পরিবর্তনের কোনো ব্যাখ্যা দেননি।
এক্স মাধ্যমে ইলন মাস্কের নতুন প্রোফাইল ছবিতে দেখা যাচ্ছে জনপ্রিয় মিম চরিত্র পেপে দ্য ফ্রগকে। চরিত্রটি রোমান সামরিক পোশাকে একটি গেম কন্ট্রোলার ধরে আছে। উল্লেখ্য, ‘পেপে দ্য ফ্রগ’ মিমটি অতীতে কট্টর ডানপন্থী গোষ্ঠীগুলোর মধ্যেই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে।
বিবিসি আরও জানিয়েছে, ইলন মাস্কের হঠাৎ নাম পরিবর্তন ক্রিপ্টোকারেন্সি দুনিয়ায় ঝড় তুলেছে। নাম পরিবর্তনের পর ‘কেক’ নামে একটি মিমকয়েনের মূল্য হঠাৎ করে আকাশচুম্বী হয়ে যায়।
শুধু নাম নয়, অতীতে ইলন মাস্ক তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমেও ক্রিপ্টোকারেন্সির দামে প্রভাব ফেলেছেন, এমন নজির আছে। তবে ওই নির্দিষ্ট মিমকয়েনটির সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা আছে কিনা, তা এখনো স্পষ্ট নয়।
ইংরেজি কেকিয়াস শব্দটি সম্ভবত কেক (কেইকে) এসেছে। এটি গেমারদের মধ্যে জনপ্রিয় একটি শব্দ এবং ‘লল’ শব্দটির বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। তবে কেক-এর আরও দুটি প্রাসঙ্গিক অর্থ আছে। প্রাচীন মিসরীয় অন্ধকারের দেবতাকে এই নামে ডাকা হতো। মিসরীয় ওই দেবতাকে মাঝে মাঝে ব্যাঙের মাথাসহ চিত্রিত করা হয়।
আরেকটি বিষয় হলো—কেক শব্দটি প্রায় সময়ই কট্টর ডানপন্থী গোষ্ঠীগুলোর সঙ্গে যুক্ত।
ইলন মাস্কের নতুন নামের দ্বিতীয় অংশটি হলো ম্যাক্সিমাস। এই শব্দটি অনেকের কাছে রিডলি স্কটের চলচ্চিত্র গ্ল্যাডিয়েটরের নায়ক ম্যাক্সিমাস ডিসিমাস মেরিডিয়াসের কথা স্মরণ করিয়ে দেয়।
মাস্কের নতুন প্রোফাইল ছবিতে রোমান সামরিক পোশাকে থাকা পেপেকে গেম কন্ট্রোলার ধরে থাকতে দেখা যায়। এটি কি শুধুই একটি মজার কাণ্ড, নাকি এর পেছনে কোনো গভীর বার্তা রয়েছে, তা এখনো অজানা।
ইলন মাস্কের এই পদক্ষেপ নিয়ে ভক্ত ও সমালোচকদের মধ্যে আলোচনা তুঙ্গে। এটি কি শুধুই বিনোদনের জন্য, নাকি এর পেছনে কোনো সুদূরপ্রসারী উদ্দেশ্য রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
১ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৩ ঘণ্টা আগে