
যুক্তরাষ্ট্রের মিশিগানে একটি স্কুলে বন্দুক হামলার ঘটনায় কমপক্ষে তিন কিশোর নিহত হয়েছে। গত কয়েক বছরের মধ্যে হওয়া এই ভয়াবহতম বন্দুক হামলায় আহত হয়েছেন আরও আটজন। স্থানীয় সময় মঙ্গলবার এই হামলার ঘটনা ঘটে।
ওকল্যান্ড কাউন্টি শেরিফ অফিসের পক্ষ থেকে জানানো হয়, ১৫ বছর বয়সী এক শিক্ষার্থী মঙ্গলবার বিকেলে অক্সফোর্ড উচ্চ বিদ্যালয়ে বন্দুক হামলা চালায়। এক শিক্ষকসহ আটজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৬ বছরের একজন কিশোর ও ১৪ এবং ১৭ বছর বয়সী কিশোরী রয়েছেন। স্কুলটি ডেট্রয়েটের ৪০ মাইল উত্তরের একটি শহরে অবস্থিত।
শেরিফ অফিসের পক্ষ থেকে আরও বলা হয়, আহতদের মধ্যে ছয়জনের অবস্থা স্থিতিশীল রয়েছে। দুজনের অস্ত্রোপচার করা হয়েছে। হামলাকারীকে আটক করা হয়েছে।
ওকল্যান্ড কাউন্টির আন্ডারশেরিফ মাইকেল জি ম্যাককেব সাংবাদিকদের বলেন, এটা খুবই দুঃখজনক পরিস্থিতি। ঘটনাস্থলে পুলিশ আসার পাঁচ মিনিটের মধ্যেই বন্দুকধারীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
মার্কিন ইতিহাসে স্কুলে সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা ঘটে ২০০৭ সালে। ভার্জিনিয়ায় চালানো ওই হামলায় হামলাকারীসহ ৩৩ জন নিহত হন।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
১ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৩ ঘণ্টা আগে