
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের একটি স্কুলে বন্দুকধারীর হামলায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাঁচজন। সন্দেহভাজন হামলাকারীর মরদেহ ঘটনাস্থল থেকেই উদ্ধার করেছে পুলিশ। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
আইওয়া অঙ্গরাজ্যের পেরি হাইস্কুলে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সকালে এই বন্দুক হামলার ঘটনা ঘটে। পুলিশ বলেছে, শীতের ছুটির পর ক্লাস শুরুর প্রথম দিনে ১৭ বছর বয়সী একজন বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছে ষষ্ঠ শ্রেণির একজন ছাত্র। আহত অপর পাঁচজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
সন্দেহভাজন হামলাকারীর নাম ডিলান বাটলার। সে পেরি হাইস্কুলেরই ছাত্র। ধারণা করা হচ্ছে, তাকে গুলি করার জন্য পুলিশকে বাটলারই প্ররোচিত করেছিল।
রাজ্যের অপরাধ তদন্ত বিভাগের সহকারী পরিচালক মিচ মর্টভেড সাংবাদিকদের বলেন, বেশির ভাগ শিক্ষার্থী ও শিক্ষক স্কুলে প্রবেশের আগেই এই হামলার ঘটনা ঘটে। পাম্প অ্যাকশন শটগান ও হ্যান্ডগান নিয়ে হামলা চালায় বাটলার। এ সময় সামাজিক প্ল্যাটফর্মে একাধিক পোস্ট করে সে। তবে কী কারণে সে হামলা করেছে, সেটি তদন্ত করে দেখা হচ্ছে।
মর্টভেড বলেন, হাইস্কুলে তল্লাশির সময় পুলিশ একটি বিস্ফোরক ডিভাইসও খুঁজে পেয়েছে। আইন প্রয়োগকারী সংস্থার বিস্ফোরক বিভাগ সেটা নিষ্ক্রিয় করেছে।
২০২৪ সালে আইওয়ায় স্কুলের প্রথম দিনে যে বন্দুক হামলার ঘটনা ঘটল তা যুক্তরাষ্ট্রের জন্য হয়ে দাঁড়িয়েছে সাধারণ ঘটনা। কে-টুয়েলভ স্কুল শ্যুটিং ডেটাবেইস অনুসারে, কেবল ২০২৩ সালেই যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলার ৩৪৬টি ঘটনা ঘটেছে। ওয়েবসাইটটির তথ্যানুসারে, ২০২৩ সালের চেয়ে বেশি বন্দুক হামলার ঘটনা কোনো বছরই ঘটেনি।
ওয়েবসাইটটি জানিয়েছে, বছর শুরুর মাত্র চার দিনেই যুক্তরাষ্ট্রে এ ধরনের ঘটনা ঘটেছে চারটি।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
১ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৩ ঘণ্টা আগে