এ বছর যুক্তরাষ্ট্রের সম্মানজনক পুরস্কার পুলিৎজার পেয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস, লেখক বারবারা কিসংভার ও হার্নান ডিয়াজ। স্থানীয় সময় সোমবার এই পুরস্কার ঘোষণা করা হয়েছে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, পাবলিক সার্ভিস ও ব্রেকিং নিউজ ফটোগ্রাফি ক্যাটাগরিতে দুটি পুরস্কার জিতেছে এপি। ইউক্রেন যুদ্ধের সংবাদ পরিবেশন ও রাশিয়ার মারিউপোলের অবরোধের ছবি তোলার জন্য এপি এ দুটি পুরস্কার পেয়েছে।
নিউইয়র্ক টাইমসকে ইউক্রেনের বুচা শহরে রুশ হত্যাকাণ্ডের সংবাদ কাভার করার জন্য ইন্টারন্যাশনাল রিপোর্টিং ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে। এ ছাড়া ওয়াশিংটন পোস্টের ক্যারোলিন কিচেনার ‘অবিচলিত প্রতিবেদনের’ কারণে পুলিৎজার জিতেছেন। যুক্তরাষ্ট্রে নতুন করে গর্ভপাত নিষিদ্ধ করার পর নারীরা যেসব ঝামেলার মধ্যে পড়েছিলেন, সেসব বিষয় নিয়ে প্রতিবেদন লিখেছিলেন তিনি। তাঁর করা প্রতিবেদনে রয়েছে টেক্সাসের এক তরুণীর গল্প, যিনি গর্ভপাত করাতে ব্যর্থ হওয়ার পর যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন।
একজন সরকারি কর্মকর্তার বর্ণবাদী গোপন কথাবার্তা ফাঁস করেছিল সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলেস টাইমস। এই কৃতিত্বের জন্য লস অ্যাঞ্জেলেস টাইমসকে পুলিৎজার পুরস্কার দেওয়া হয়েছে। এ ছাড়া লস অ্যাঞ্জেলেস টাইমসের ক্রিস্টিনা হাউসকে একজন অন্তঃসত্ত্বা নারীর রাস্তায় বাস করার ছবি তোলার জন্য ফটোগ্রাফি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে।
এ ছাড়া ‘আত্মজীবনীমূলক বই’ ক্যাটাগরিতে জি-ম্যান বইয়ের জন্য পুলিৎজার দেওয়া হয়েছে ব্রেভারলি গেগ। অন্যদিকে ননফিকশন ক্যাটাগরিতে ‘জর্জ ফ্লয়েড: ওয়ান ম্যানস লাইফ অ্যান্ড স্ট্রাগল ফর রেসিক্যাল জাস্টিস’ বইয়ের জন্য পুরস্কার জিতেছেন রবার্ট স্যামুয়েলস ও তোলিউস ওলোরোনিপা।
নাটক ক্যাটাগরিতে সানাজ তোসির ‘ইংলিশ’ পুরস্কার জিতেছে। এ ছাড়া ইতিহাস ক্যাটাগরিতে কোয়ি ফ্রিডমের ‘ডমিনিউন: এ সাগা অব হোয়াইট রেসিসটেন্ট টু ফেডারেল পাওয়ার’ বইয়ের জন্য পুরস্কার দেওয়া হয়েছে।
এদিকে ফিকশন ক্যাটাগরিতে বারবারা কিংস্লোভার ‘ডেমন কপারহেড’ বইয়ের জন্য এবং হার্নান দিয়াজ ‘ট্রাস্ট’ বইয়ের জন্য পুলিৎজার পুরস্কার জিতেছেন।
যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ পুলিৎজার পুরস্কার সাংবাদিকতার ‘নোবেল’ হিসেবে খ্যাত। ১৯১৭ সাল থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সংগীত, নাটকে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার ঘোষণা করা হয়। কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড প্রতিবছর পুরস্কার ঘোষণা করে।

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে সেগুলো কীভাবে বিধ্বস্ত হলো এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য তারা দেয়নি।
১ ঘণ্টা আগে
ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
৩ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে