
মালয়েশিয়া ও ফিনল্যান্ডের উদ্যোগে মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুর পরিস্থিতির ওপর উচ্চপর্যায়ের সম্মেলনের পরিধি, পদ্ধতি, বিন্যাস ও সংগঠন-সম্পর্কিত একটি প্রস্তাব গৃহীত হয়েছে।
বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মো. সালাহউদ্দিন নোমান চৌধুরী, উন্মুক্ত বিতর্ক অধিবেশনে অংশ নেন।
তিনি এই প্রস্তাবের ওপর ভোটের প্রস্তাব করেন।
রাশিয়া বেশ কয়েকটি সংশোধনী প্রস্তাব করেছিল, যা বাংলাদেশ গ্রহণ করেনি।
আজ এখানে প্রাপ্ত এক বার্তা থেকে জানা গেছে, সাধারণ পরিষদের সভাপতি ভোট আহ্বান করেন এবং প্রস্তাবটির পক্ষে ১৪১ ভোট পড়ায় প্রস্তাবটি গৃহীত হয়।
প্রস্তাবটির বিরুদ্ধে কোনো ভোট পড়েনি।
১০টি দেশ ভোটদানে বিরত থাকে।
ভবিষ্যতে রোহিঙ্গা সমস্যা সমাধানের ক্ষেত্রে এই প্রস্তাব গৃহীত হওয়া একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কারণ, এটি এমন এক সময়ে এসেছে, যখন ঢাকা সেপ্টেম্বরে নিউইয়র্কে রোহিঙ্গা সংকটের ওপর একটি বিশেষ শীর্ষ সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
১ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৩ ঘণ্টা আগে