ক্রিপটোকারেন্সি ফার্ম বিনান্সের প্রতিষ্ঠাতা চ্যাংপেং ঝাও এখন বিশ্বের সবচেয়ে ধনী কারাবন্দী। কারণ মঙ্গলবার (৩০ এপ্রিল) তাঁকে চার মাসের কারাদণ্ড দিয়েছেন একটি মার্কিন আদালত।
টেলিগ্রাফ জানিয়েছে, চ্যাংপেং ঝাওয়ের বিরুদ্ধে অভিযোগ ছিল—গত বছর তিনি একটি ‘মার্কিন অর্থপাচার বিরোধী আইন’ লঙ্ঘন করেছেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় ঝাওকে দোষী সাব্যস্ত করার পর তাঁকে কারাদণ্ড দেন সিয়াটলের একটি আদালত। বিচারের সময় সরকারি কৌঁসুলিরা তাঁর তিন বছরের সাজার জন্য চাপ দিলেও একজন মার্কিন বিচারক তাঁকে চার মাসের সাজা দিয়েছেন। কারণ আদালত ঝাও-এর অতীত আচরণের ইতিবাচক বিষয়গুলো বিবেচনায় নিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, চ্যাংপেং ঝাও-এর কারাদণ্ড তাঁকে সর্বকালের সবচেয়ে ধনী বন্দীদের মধ্যে অন্যতম করে তুলবে। বিনান্সের মালিকানার মাধ্যমে বর্তমানে তিনি প্রায় ৩৩ বিলিয়ন ডলারের মালিক। গত বছর মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে একটি চুক্তির অংশ হিসাবে বিনান্সের প্রধান নির্বাহীর (সিইও) পদ থেকে পদত্যাগ করতে হয়েছিল ৪৭ বছর বয়সী চ্যাংপেং ঝাওকে। তবে এখনো তিনি বিনান্সের প্রায় ৯০ শতাংশ শেয়ার নিজের মালিকানায় রেখেছেন।
এএফপির তথ্যমতে, চ্যাংপেং ঝাও মার্কিন মানি লন্ডারিং বিরোধী আইন লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। এর আগে গত ফেব্রুয়ারিতে অভিযোগ নিষ্পত্তির জন্য ৪.৩ বিলিয়ন ডলার দিতে সম্মত হয়েছিল তাঁর প্রতিষ্ঠান বিনান্স।
তিন বছরের কারাদণ্ড দেওয়ার সুপারিশের বিরুদ্ধে ঝাওয়ের আইনজীবীরা বিনান্সে তাঁর দায়িত্ব গ্রহণের পাশাপাশি জনহিতকর কাজের রেকর্ডগুলোও উল্লেখ করেন। ফলে বিচারকেরা তাঁর প্রতি কিছুটা সদয় ছিলেন।
অর্থ লেনদেন প্রতিষ্ঠান বিনান্স ২০১৭ সালে তৈরি করা হয়েছিল। এটি আত্মপ্রকাশের পর ক্রিপটো ট্রেডিং মার্কেটের বেশির ভাগ অংশকে কোণঠাসা করে দিয়েছিল। ফলে খুব দ্রুত সময়ের মধ্যে একজন বিলিয়নিয়ারে পরিণত হন এর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী চ্যাংপেং ঝাও। তবে সাম্প্রতিক সময়ে ক্রিপটো বাজারগুলোতে ধস নামলে এই প্রতিষ্ঠানটিও বিপুল মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়।
উল্লেখযোগ্য বিষয় হলো, সম্প্রতি ধসে পড়া ক্রিপটোকারেন্সি এক্সচেঞ্জ এফটিএক্স-এর প্রধান নির্বাহী স্যাম ব্যাঙ্কম্যান-ফ্রাইড কয়েক বিলিয়ন ডলার জালিয়াতির দায়ে ২৫ বছরের সাজা পেয়েছেন।

যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৩ মিনিট আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
১৭ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৬ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৬ ঘণ্টা আগে