
যুক্তরাষ্ট্রের সাময়িকী ফোর্বসের মর্যাদাপূর্ণ ৩০ বছরের কম বয়সী ৩০ উদ্যোক্তার তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের তরুণ সাকিব জামাল। উত্তর আমেরিকা অঞ্চল থেকে ২০২৪ সালে ফোর্বসের এই বার্ষিক তালিকার ভেঞ্চার ক্যাপিটাল (স্টার্টআপ বিনিয়োগকারী প্রতিষ্ঠান) ক্যাটাগরিতে নাম এসেছে তাঁর।
বাণিজ্য, প্রযুক্তি, শিল্পকলাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রভাবশালী ও প্রতিশ্রুতিশীল ভূমিকা রাখা সারা বিশ্বের তরুণ-তরুণীদের মধ্যে এগিয়ে থাকা ৩০ জনকে নিয়ে প্রতিবছর ‘অনূর্ধ্ব ৩০’ তালিকা প্রস্তুত করে ফোর্বস। এই তালিকায় আসা তরুণ-তরুণীদের বয়সও হতে হয় ৩০-এর কম।
ফোর্বসের প্রতিবেদনে সাকিব জামাল সম্পর্কে বলা হয়েছে, ক্রসবিম ভেঞ্চারস পার্টনার্সে কর্মচারী হিসেবে ২০২০ সালে যোগদানের পর থেকে ফার্মের দ্রুত বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। এরপর গত তিন বছরে প্রতিষ্ঠানটির প্রধান দুটি তহবিলে যোগ হয়েছে ২৮ কোটি ডলারের মুনাফা, যাতে প্রধান ভূমিকা ছিল সাকিব জামালের।
ক্রসবিম ভেঞ্চারসের ৯টি বিনিয়োগে সরাসরি জড়িত ছিলেন সাকিব জামাল। পাশাপাশি আরও ১৪টি বিনিয়োগের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন তিনি। কর্মক্ষেত্রে দক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে ২০২৩ সালের জুনে দ্বিতীয় পদোন্নতি পেয়ে ফার্মটির ভাইস প্রেসিডেন্ট হন তিনি।
সাকিব জামালের জন্ম বাংলাদেশে। এ দেশে উচ্চমাধ্যমিক শেষ করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। সেখানে কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি গ্রহণ করেন। বাংলাদেশের স্কুলগামী শিশুদের সহায়তার উদ্দেশ্যেও কাজ করছেন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী সাকিব জামাল।
চলতি বছরের শুরুতে ক্রেইনস নিউইয়র্ক বিজনেস ‘টোয়েন্টি আন্ডার টোয়েন্টি’ তালিকায়ও ছিলেন সাকিব জামাল।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৯ ঘণ্টা আগে