
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেওয়ার পরপরই ইঞ্জিনে আগুন ধরে যাওয়ায় জরুরি অবতরণ করেছে ডেল্টা এয়ারলাইনসের একটি বোয়িং ৭৬৭ উড়োজাহাজ। উড়োজাহাজটি আটলান্টার উদ্দেশে যাচ্ছিল। যদিও স্থানীয় সময় শুক্রবার সকালের এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়েছে।
একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, মাঝ আকাশে ডেল্টা ফ্লাইট ডিএল ৪৪৬ (রেজিস্ট্রেশন এন ৮৩৬ এমএইচ) নম্বরের বোয়িং ৭৬৭-৪০০ মডেলের উড়োজাহাজটির বাম ইঞ্জিন থেকে আগুনের শিখা বের হচ্ছে।
বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই উড়োজাহাজটির ইঞ্জিনে আগুন ধরে যায় বলে অ্যাভিয়েশন এটুজেডের এক প্রতিবেদনে জানানো হয়েছে। সঙ্গে সঙ্গেই উড়োজাহাজটির ফ্লাইট ক্রু জরুরি অবস্থা ঘোষণা করে বিমানবন্দরে ফিরে আসার প্রস্তুতি নেন। এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) উড়োজাহাজটিকে বিমানবন্দরে ফিরিয়ে আনার নির্দেশনা দেয় এবং ভূমিতে জরুরি পরিষেবা দলগুলোকে সতর্ক করে।
ফ্লাইট রাডার ২৪-এর তথ্য অনুযায়ী, ডিএল ৪৪৬ উড়োজাহাজটি প্রথমে প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে উড়ে গিয়েছিল। এরপর ক্রুদের জরুরি চেকলিস্ট সম্পন্ন এবং নিরাপদে অবতরণের প্রস্তুতি নেওয়ার জন্য যথেষ্ট সময় দিতে এটি ডাউনি এবং প্যারামাউন্ট এলাকার ওপর দিয়ে ঘুরে ইনল্যান্ডে ফিরে আসে।
যাত্রীরা জানিয়েছেন, ক্যাপ্টেন ঘোষণা করেছিলেন যে ফায়ার ক্রুরা ইঞ্জিনের আগুন নিভে গেছে কি না তা, যাচাই করছেন।
আগুনের কারণ এখনো অজানা। ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এ ঘটনার তদন্ত শুরু করেছে। উড়োজাহাজটির বয়স প্রায় ২৫ বছর এবং এর ইঞ্জিন জেনারেল ইলেকট্রিক সিএফ ৬।
ডেল্টা এয়ারলাইনসের একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, ডেল্টা ফ্লাইট ৪৪৬ উড়োজাহাজটির বাম ইঞ্জিনে একটি সমস্যার ইঙ্গিত পাওয়ার পর উড্ডয়নের অল্প সময়ের মধ্যেই লস অ্যাঞ্জেলেসে ফিরে আসে।
চলতি বছর ডেল্টা এয়ারলাইনসের এটিই প্রথম দুর্ঘটনা নয়। গত এপ্রিলে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে ডেলটার আরেকটি উড়োজাহাজে আগুন ধরে গিয়েছিল। ডেল্টা এয়ারলাইনস ফ্লাইট ১২১৩ উড়োজাহাজটি আটলান্টার উদ্দেশে যাত্রা শুরুর প্রস্তুতি নেওয়ার সময় র্যাম্পের ওপর থাকা অবস্থাতেই ইঞ্জিনে আগুন ধরে যায়। সেই উড়োজাহাজটি ছিল একটি এয়ারবাস এ৩৩০, যেটিতে ২৮২ জন যাত্রী, ১০ জন ফ্লাইট অ্যাটেনডেন্ট এবং দুজন পাইলট ছিলেন। সেই ঘটনায়ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
১ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৩ ঘণ্টা আগে